পেকুয়ায় পুকুর থেকে এলজি ও কিরিচ উদ্ধার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া উপজেলায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি (লোডেড গান) ও দুটি ধারালো কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকার একটি বাড়ির পেছনের পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো মৃত নুরুল ইসলামের ছেলে মোকাম্মেল হোসেনের মালিকানাধীন বাড়ির পেছনের একটি পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। পেকুয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন এনামুলের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

অভিযানকালে বাড়ির মালিক মোকাম্মেল উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানের পর উদ্ধার হওয়া অস্ত্রসমূহ পেকুয়া থানার এস.আই মো. ছায়েদ-এর কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “অভিযানে একটি দেশীয় তৈরি এলজি ও দুটি কিরিচ উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত: শেহবাজ শরীফ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তানের শক্তিমত্তা বুঝতে পারছে ভারত। ভারতের আকাশসীমায় প্রবেশ না করেও পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছি আমরা। যার মধ্যে

পাকিস্তান অধিকৃত কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত আট

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান অধিকৃত কাশ্মিরে টানা চার দিনের সহিংস বিক্ষোভে অন্তত আটজন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে বৃহস্পতিবার পাকিস্তানি

প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে দোহায় এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে মিলিত হয়েছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী শেখ সাউদ বিন আবদুল

কেরানীগঞ্জে ভুয়া চিকিৎসক আটক, এক বছরের কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় ভুয়া চিকিৎসাসেবা প্রদানকারী এক প্রতারককে আটক করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

১২ বছর ধরে সিঙ্গারা বিক্রি করে সংসার চালায় ছাইদুর রহমান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধ: বিভিন্ন হাট বাজার থেকে মাছ সংগ্রহ করেন ছাইদুর রহমান এরপর মাছ গুলো কেটে ধুয়ে পরিষ্কার ও সিদ্ধ করে মাছ ভাজি তৈরি করে।

শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক