পূর্ব শত্রুতার জেরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা। শনিবার সকালে চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।’
অভিযোগ সূত্রে জানাযায়, সরাই হাজীপুর গ্রামের আব্দুল বারিক খানের ছেলে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি ও রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খানের সাথে শ্যামগোপ গ্রামের সিদ্দিক হোসেনের পুত্র শাহ পরান গংদের পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে শনিবার সকাল ১১টার দিকে সাংবাদিক শাহিন খান অভীর নলকূপ সংস্কার কাজ দেখতে যায়। এসময় শাহ পরান গংরা একটি সংঘবদ্ধ দল রাম দা, হাসুয়া, ছুরি, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি দিয়ে তাঁর উপর সন্ত্রাসী হামলা চালায়। এতে সাংবাদিক শাহিন খানের দুহাত ও এক পা এর বিভিন্ন অংশ ভেঙ্গে যায়। ঘটনাস্থল থেকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথম সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করে।
এ ঘটনায় আহতদের বাবা আব্দুল বারিক খান শাহ পরান সহ ১১ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অবশেষে দেখা মিললো ডিবি হারুনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালানো ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন)

পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই নাটক সাজান তাপস

নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর দেশের সেনাবাহিনীতে যে আতঙ্ক, অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল, তার সুযোগ নেওয়া হয় রাজনৈতিকভাবে। যেসব সেনা অফিসার সৎ, দেশপ্রেমিক

ফেরত আনা হলো সৌদিতে আটকে থাকা হজ এজেন্সিগুলোর ৩৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে আটকে থাকা হজ এজেন্সিগুলোর প্রায় ৩৮ কোটি টাকা ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম

বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ শনিবার। এদিন বিকেল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন

গাজা দখল পরিকল্পনা চূড়ান্ত আতঙ্কে পালাচ্ছে বাসিন্দারা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস কাতার-মিসর প্রস্তাবিত যুদ্ধবিরতিতে রাজি হলেও ইসরায়েল প্রস্তাবটি নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি। উল্টো দখলদার রাষ্ট্রটি গাজা দখল পরিকল্পনার চূড়ান্ত

তাড়াশে বৈষম্য বিরোধী মামলায় শবনম খন্দকার বাবু গ্রেফতার 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে বৈষম্য বিরোধী মামলার আসামী শবনম খোন্দকার বাবু (৪৫) কে পুলিশ গ্রেফতার করেছে। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাকে খালকুলা নিজ