পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতে, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক: বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এ চন্দ্রগ্রহণ। এটি রাত থেকে শুরু হয়ে আগামীকাল সোমবার ভোর পর্যন্ত চলবে।

গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি রবিবার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে।মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার রাত ৯টা ২৭ মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো-পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে তিন কোটি টাকা টোল আদায় 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। একই সঙ্গে

সিরাজগঞ্জের শ্রম কল্যাণে কেন্দ্রের কান্ড! কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন তুলছেন নিয়মিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীরা অনুপস্থিত থাকায় মিলছে না শ্রমিক সেবা। কর্মে ফাঁকি, অবৈধভাবে ভবন দখল, শ্রমিক প্রশিক্ষণগনের তালিকায় হেড়ফেড়, বাৎসরিক

৩২ নম্বরে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসা সেই রিকশাচালক জুলাই মামলায় কারাগারে

ডেস্ক রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে গণপিটুনি ও মবের শিকার সেই রিকশাচালককে জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায়

মুসলিম সামরিক জোট গঠনের পথে মধ্যপ্রাচ্য

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, গাজায় ইসরায়েলের আগ্রাসন এবং সম্প্রতি কাতারের রাজধানী দোহায় হামলার ঘটনায় মুসলিম দেশগুলো আবারও ঐক্যবদ্ধ সামরিক জোটের উদ্যোগে এগোচ্ছে। দীর্ঘদিন আলোচিত

তিন বাহিনীর প্রধানের সাথে সিইসির বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের সাথে আজ বৈঠকে বসছেন

বাঁশখালীতে সম্পত্তির জের ধরে বিধবা নারীকে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা করে ও দেবরের অনৈতিক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়