পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতে, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক: বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা যাবে এ চন্দ্রগ্রহণ। এটি রাত থেকে শুরু হয়ে আগামীকাল সোমবার ভোর পর্যন্ত চলবে।

গতকাল শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি রবিবার রাত থেকে শুরু হয়ে সোমবার ভোর পর্যন্ত চলবে।মোট সাত ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে গ্রহণ। বাংলাদেশ সময় অনুযায়ী রবিবার রাত ৯টা ২৭ মিনিটে এই চন্দ্রগ্রহণ শুরু হবে।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো-পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা বাতিল

স্পোর্টস ডেস্ক: কাতারে ২৬ মার্চ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে হওয়ার কথা থাকা ফিনালিসিমা যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। ম্যাচটি আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসেবে

স্ত্রী হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামী শ্রী রুপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া

যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালেন তাসনিম জারা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় এ হামলা হয়। এ সময়

মেজর সিনহা হত্যার রায় আজ, প্রধান আসামি লিয়াকতের মৃত্যুদণ্ড কামনা এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল শুনানি শেষ হয়েছে। সোমবার (২ জুন) রায়ের দিন

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১০০তম স্থানে বাংলাদেশ, ভিসা ছাড়া ৩৮টি দেশ ভ্রমণ

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়েও ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৮টি দেশে ভিসা

চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির ঘটনা ঘটছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে জেলা শ্রমিকদলের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০