পূরণকৃত ব্যালট পেপার দেওয়া সেই পোলিং অফিসারকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে ‘অনিচ্ছাকৃতভাবে’ দুইটি ব্যালট পেপার দেয়ার ঘটনায় পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীকে অব্যহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।,

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট পেপার দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিষয়টি যে অনিচ্ছাকৃত ভুল তা অভিযোগকারী ভোটারও বুঝতে পারেন। তারপরও ঘটনা জানার সঙ্গে সঙ্গে প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে নিষ্পত্তি করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে বদ্ধপরিকর।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কার্জন হলের দোতলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে আগেই পূরণ করা ব্যালট দিয়েছেন পোলিং অফিসার।

কেন্দ্রে উপস্থিত সীমা আক্তারের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক পোলিং এজেন্ট জানান, শুরুতে একজন ভোটারকে ব্যালটের একটি পেপারের দুটি কপি দিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই প্রার্থী দুটিই পূরণ করে ফেলে এবং একটি ব্যালট বাক্স জমা দেয়। একটি টেবিলে জমা দেন।,

পরবর্তীতে আরেক ভোটার এলে পূর্বে পূরণকৃত ও ফেরত দেওয়া ব্যালট পেপার তাকে দেওয়া হয়। পরবর্তীতে সেটি পূরণ করা থাকায় ফেরত দেয়। বিষয়টি ‘নাইসলি হ্যান্ডেল’ করা হয়েছে বলে জানান অভিযোগকারীরা।

অভিযোগকারীদের নির্দেশিত টেবিলের পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘অনিচ্ছাকৃত হয়ে গেছে আরকি’।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।

১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: সকল অপেক্ষার অবসান শেষে কাল বৃহস্পতিবার দেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামায়াতে ইসলামী। গণঅভ্যুত্থানে

জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন

সরাইলে সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৯ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাতে

৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটি থেকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে দেহাবশেষগুলো হস্তান্তর করা হয়।,

আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: আজ ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন করা হবে। গতকাল রোববার

ওমরাহ যাত্রীদের রেকর্ড ৩০ দিনে মক্কা-মদিনায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লির সমাগম

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের মক্কা ও মদিনায় অবস্থিত ইসলামের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গত এক মাসে প্রায় ৬ কোটি ৯০ লাখ মুসল্লি