পূজা চেরির স্বামী শাকিব খান!

সন্তান নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেও আজ শুটিং করতে দেখা গেছে চিত্রনায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলীকে। তবে কোথাও দেখা যাচ্ছে না পূজা চেরীকে। না সামাজিক মাধ্যমে, না অফলাইনে।

সাম্প্রতিক সময়ে সংবাদমাধ্যম-সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবখানেই আলোচনার বিষয়বস্তুতে কেবলই শাকিব-বুবলী। এ জুটির সঙ্গে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের নায়িকা পূজা চেরির নামও। বাতাসে গুঞ্জন, শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পূজা! যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি।

পূজা চেরি সম্পর্কে জানতে অনলাইনে সার্চ দিতেই তথ্য-উপাত্তের ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রবাহমান এই মুক্ত এনসাইক্লোপেডিয়া জানাচ্ছে, ২২ বছরে পা দেয়া এই লাস্যময়ীর বাড়ি খুলনাতে এবং তিনি পড়াশুনা করেছেন মগবাজার গার্লস হাইস্কুলে এবং সিদ্ধেশ্বরী কলেজে।

তবে এসব তথ্যকে ছাপিয়ে যে তথ্যটি সবার মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে, তা হলো- পূজা চেরীর স্বামী হিসেবে নায়ক শাকিব খানকেই শো করছে উইকিপিডিয়া। উইকি জানাচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ২০২২ সালেই বিয়ে করেছেন পূজা।

এ বিষয়ে জানতে ফোন করা হয় নায়িকার ব্যক্তিগত নাম্বারে। একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তাকে। এমনকি বন্ধ পাওয়া গেছে পূজা চেরির মা ঝর্ণা রায়ের নাম্বারটিও।

অবশ্য পরক্ষণেই তথ্যটি সরিয়ে ফেলে ইউকিপিডিয়া কর্তৃপক্ষ।

চিত্রনায়িকা পূজা চেরির সর্বশেষ দেখা পাওয়া গিয়েছিল গত ২৬ সেপ্টেম্বর। ‘হৃদিতা’ নামক সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে। নায়িকার ফেসবুকেও সর্বশেষ পোস্টটিও ছিল ২৬ সেপ্টেম্বর রাত ১০টা ১৭ মিনিটে, ‘ঠিকানা বিহীন’ শিরোনামে ওই গানটি শেয়ার করেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাওয়া যাচ্ছে না পূজাকে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কবির বিন সামাদের দর্শকপ্রিয় নাকট

এই হ্যালো। আলোচিত একটি ডায়লগ। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন ইসলামিক নাট্য অভিনেতা কবির বিন সামাদ। তিনি সমাজের নানা অসঙ্গতি নিয়ে

বড় প্রকল্প না নেওয়ার অঙ্গীকারে প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকার

ঠিকানা টিভি ডট প্রেস: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যে অঙ্গীকার করেছিল-‘মেগা প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্পই হবে অগ্রাধিকার’-তা বাস্তবতার আলোকে ধীরে ধীরে প্রশ্নবিদ্ধ হয়ে

সিরাজগঞ্জে স্কুলছাত্র বলাৎকারের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকির(৪৫) এর বিরুদ্ধে চৌহালি থানায় মামলা দায়ের করা

শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন দেখতে চায় না জামায়াত

মৌলভীবাজার প্রতিনিধি: জুলাই আন্দোলনের শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন দেখতে চাই না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার দুপুর

চাঁদপুরে আগুনে পুড়লো তিন যাত্রীবাহী বাস

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা