পুলিশ সদস্যদের হেনস্তা, বিএনপির ৩৯ নেতাকর্মীর নামে মামলা

ডেস্ক রিপোর্ট: মানিকগঞ্জের ঘিওর থানার ভেতরে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে পুলিশ সদস্যদের হেনস্তা করার ঘটনায় বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে ঘিওর থানার এএসআই রফিকুল ইসলাম ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে এই মামলা দায়ের করেন।

আসামিদের সবাই মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে খন্দকার আকবর হোসেন বাবলু’র অনুসারী। আসামিরা হলেন, ঘিওর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর কাওসার, বিএনপি নেতা খন্দকার বিল্টু, খন্দকার সেলিম জিএস, উজ্জল হোসেন, হারেজ মিয়া, রফিকুল ইসলাম পিন্টু, রাজু খন্দকার,শহিদুল ইসলাম চান্দু ও শফিউল আলম বিল্টু।তারা সবাই জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।,

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু একটি মাইক্রোবাসসহ ১০ থেকে ১২টি মোটরসাইকেলের বহর নিয়ে ঘিওর থানার ভিতরে প্রবেশ করে। তারা যানবাহনগুলো থানার ভেতর রাখতে চাইলে দায়িত্বরত নারী কনস্টেবল আন্না আক্তার প্রথমে তাদের বাধা দেন।নেতাকর্মীরা তার সঙ্গে খারাপ আচরণ করলে ডিউটি অফিসার এএসআই রফিকুল ইসলামকে জানান ওই নারী কনস্টেবল।ডিউটি অফিসার বহর নিয়ে তাদের থানায় ঢোকার কারন জানতে চাইলে আসামিরা তাকেসহ নারী কনস্টেবলকে অকথ্য ভাষায় গালাগাল করেন। গালাগাল করতে নিষেধ করলে এএসআই রফিকুলকে মারধর করেন আসামিরা। খবর পেয়ে থানার পেছনে ঘিওর কলেজ মাঠে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে আসলে আসামিরা তাদের হুমকি ধামকি দিয়ে চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদি এএসআই রফিকুল ইসলাম জানান, মারধর ও হুমকির বিষয়ে থানায় মামলা করেছেন তিনি। বিষয়টি থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। একজন পুলিশের গায়ে হাত তোলার বিষয়টি কষ্টকর ও লজ্জাজনক।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আকবর হোসেন বাবলু জানান, তার সামনে আওয়ামী লীগের দোসর পুলিশ নেতাকর্মীদের সাথে খারাপ ব্যবহার করে। পুলিশ আওয়ামী লীগের দোসর বলেই তাদের থানায় ঢুকতে বাধা দিয়েছে। পুলিশকে গালাগাল অথবা গায়ে হাত দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। বরং পুলিশই বিএনপি নেতাকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করেছে বলেও দাবি এই নেতার।

ঘিওর থানার ওসি কহিনুর ইসলাম জানান, এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ্সহ অজ্ঞাত ৩০ জনের নামে এএসআই রফিকুল ইসলাম বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।পুরো বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অফিসে নেই কর্মকর্তা, হতাশা নিয়ে ফিরছেন সেবাবঞ্চিত তরুণরা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিদিনই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য তরুণ-তরুণী ও প্রশিক্ষণার্থী। সরকারি সেবা নিতে অফিসে

রাষ্ট্রপতি পদে বিএনপির চার সিনিয়র নেতার নাম আলোচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক ও জনমত উভয় ক্ষেত্রেই আলোচনার মাত্রা বেড়েছে। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদে রয়েছেন, তবে তার পদত্যাগ

গরুর হাটে পকেটমারিতে ধরা ইউপি সদস্য, জনতার পিটুনি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পকেটমারির অভিযোগে ধরা পড়েছেন এক ইউপি সদস্য। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। ঘটনাটি ঘটেছে উল্লাপাড়া উপজেলার বড়হর গরুর হাটে। জানা গেছে, বুধবার

হাড়কাঁপানো শীতেও লোকে লোকারণ্য কক্সবাজার, হোটেল ভাড়া বেড়েছে কয়েকগুণ

নিজস্ব প্রতিবেদক: কুয়াশা আর মেঘলা আকাশের চাদরে ঢাকা পড়েছে সমুদ্র সৈকত, তবুও পর্যটকদের উচ্ছ্বাসে কোনো কমতি নেই। টানা কয়েকদিনের ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নেমেছে

দুদকের মামলায় শেখ হাসিনা-রেহানা-টিউলিপসহ ১৭ জনের রায় সোমবার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট

টেক্সাসে তেল শোধনাগারে বিস্ফোরণ, বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর আশপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার