পুলিশ প্রশাসন নির্বাচন কমিশন গুলশানের আন্ডারে চলে গেছে: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ গুলশানের আন্ডারে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

৫ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে তিনি এই মন্তব্য করেন ।,

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, নির্বাচন কমিশনের আচরণ একটা উদ্বেগ জনক আচরণ। আইন সবার জন্য সমান হওয়া উচিত । প্রতিটি ব্যক্তি, ধর্ম ও গোত্রের ক্ষেত্রে আইন সমান হবে। আমরা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন ব্যক্তি বিশেষে আইনের বিভিন্ন প্রয়োগ ঘটাচ্ছেন। একই কারণে একই রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও আবার একই কারণে অন্য একটা রাজনৈতিক দলের মনোনয়ন বৈধ ঘোষণা করছে। এটি নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন কতটা নিশ্চিত করবে-তা আমাদেরকে নিরাশ করে। নির্বাচন কমিশনকে আমরা দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন থাকার কথা ছিল, পুলিশ থাকার কথা ছিল। প্রশাসন এবং পুলিশ গুলশানের আন্ডারে চলে গিয়েছে -যা খুবই দুঃখজনক।

তিনি আরো বলেন, আমার এলাকার যেসব বিএনপি নেতা গত দেড় দশকে রাস্তায় আন্দোলন করেছেন, শ্রম দিয়েছে, রাস্তায় হরতাল সফল করার জন্য নেমে এসেছে-তাদের কীভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। তাদের বিএনপি থেকে মাইনাস করা হচ্ছে। আমরা দেখেছি, গত ৫ আগস্টের পরে বিএনপিকে যেসব মিডিয়া আগুন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে-সময় এবং ৭১ টেলিভিশনের মালিকদের যখন আমরা দেখি, তারেক জিয়াকে উষ্ণ অভ্যর্থনা দিচ্ছেন-আমি কীভাবে নিই-এটা বিষয় না, বিএনপির যেসব নেতাকর্মী গত দেড় দশক ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তারা কীভাবে নেন, সেটি প্রশ্ন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, গত দেড় দশকে যে সকল মিডিয়া তারেক জিয়াকে মাফিয়া বানাতে চক্রান্ত করেছে। তারাই এখন বিএনপি থেকে এখন বড় বিএনপি হওয়ার চেষ্টা করছে-এটি আশঙ্কাজনক। এভাবে একটি ফ্যাসিস্ট উৎপাদন হয়। ওই সব ব্যবসায়ী, মিডিয়া এবং প্রশাসনের লোকরাই এখন বিএনপির সবচেয়ে কাছের। আমরা চাইব না তারেক জিয়া প্রশাসন, ব্যবসায়ী ও মিডিয়ার এই নেক্সাসে মধ্যে পড়ে যাক।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে দুর্বৃত্তের হামলায় কলেজের ল্যাপটপ ও টিনশেট ঘর ভাংচুর

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি কলেজের তিনটি টিনশেট ঘর ও ল্যাপটপ ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সলঙ্গা থানার দাদপুর জিআর ডিগ্রী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিলেন জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নিজ দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, নির্বাচনি প্রচারের অংশ হিসেবে মোটরসাইকেল শোভাযাত্রা বা র‌্যালি

রমজানের আগেই জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফশিল: সিইসি

নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।, শনিবার বিকেলে বরিশালে

সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প

সিরাজগঞ্জে নদী থেকে তোলা বালুর স্তূপের জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে তোলা বালুর স্তূপের পাশে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। শুক্রবার

রায়গঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় সুফলভোগীদের হাতে পঁচা ও নিম্নমানের চাল

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে ভি-ডব্লিউ-বি (ভালনারেবল উইমেন বেনিফিসিয়ারি) কর্মসূচির আওতায় সুফলভোগীদের মেয়াদ উত্তীর্ণ, নিম্নমানের ও সম্পূর্ণ খাওয়ার অযোগ্য চাল বিতরণের অভিযোগ