পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১২৭ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।,

সোমবার (১৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা নিজেই।

এর আগে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে। এই পরিস্থিতিতে সোমবার সারা দেশের মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

তিনি জানান, পুলিশের উচ্চপদস্থ ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। একইসঙ্গে বিভিন্ন দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপিদের উপস্থিত থাকার কথা রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বলিভিয়ায় টাকাবাহী সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানীর কাছে টাকাবাহী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০

সেনা সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের প্রতীক।

অসহায়-দুস্থের চাল চেয়ারম্যানের পেটে

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে অসহায়-দুস্থের ভিজিএফের চাল বিতরণ না করে আত্মসাতের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের বিরুদ্ধে। উপজেলার চরশৌলমারী ইউনিয়ন পরিষদে গিয়ে

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। শুক্রবার ৫ সেপ্টেম্বর ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের

কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি- জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। এ দেশ সৃষ্টি হয়েছে নিজের অধিকার,

রাতেই হতে পারে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। রোববার (২৯ মার্চ) দুপুরে সরকারি দলের সংসদীয় সভা