পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার আটক

নিজস্ব প্রতিবেদক: পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। সর্বশেষ তিনি রাজধানীর রাজারবাগ টেলিকমের অতিরিক্ত আইজিপি ছিলেন।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি), নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইকবাল বাহার এখন ডিবি হেফাজতে আছেন।

ইকবাল বাহারকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কিছু জানায়নি পুলিশ।

ইকবাল বাহার এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগ টিঅ্যান্ডআইএমে বদলি করা হয়। ২০১৯ সালে সেখান থেকে তিনি স্বাভাবিক অবসরে যান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ সলংগায় র‍্যাবের অভিযানে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানার নলকা ওভারব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৩১১ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল ৪টা

সংস্কার হচ্ছে উছিলা, ‘হ্যাঁ’ ভোটে ক্ষমতায় থাকতে চায় তারা: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: রংপুর-৩ (সদর) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‌‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া হচ্ছে একটা উছিলা। আসলে তারা গণভোটের

মিথ্যা মামলা প্রত্যাহার না করলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি: আনিসুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা মামলা ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না—কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট অবস্থান

তাড়াশে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামায়াতের ফ্রী চিকিৎসা সেবা প্রদান 

লুৎফর রহমান তাড়াশ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা জামায়াতের উদ্যোগে  ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ চলছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সারাদিন উপজেলার ৪৬ টি

রোমে বাংলাদেশ হাউজের দর্শনার্থী বইতে স্বাক্ষর প্রধান উপদেষ্টার  

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার রোমে বাংলাদেশ হাউজ পরিদর্শন করেন এবং দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম

সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের