পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।,

বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেন।

এর আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট প্রবেশ করলে আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বেলা ২টার পর থেকে ২০ শতাংশ সচিবালয় ভাতার দাবিতে মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপদেষ্টার দরজার সামনে বসে পড়েন। বিক্ষোভকারীরা উপদেষ্টার দরজার সামনে হ্যান্ড মাইক নিয়ে ভুয়া ভুয়া স্লোগানও দেন।

এর আগে সচিবালয়ে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে দফায় দফায় আদেশ জারি করেছে সরকার। চলতি সপ্তাহেও তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন পরিচালনা থেকে বিরত থাকতে সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বারবার এ আদেশ অমান্য করে সচিবালয়ে প্রতিনিয়ত বিভিন্ন দাবিতে সভা-সমাবেশ চলছেই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লোহিত সাগরে হুতির নতুন হামলা: ইসরায়েলি সংশ্লিষ্টতার অভিযোগে জাহাজে ক্ষেপণাস্ত্র-ড্রোন বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইরান-সমর্থিত এ গোষ্ঠীর দাবি, ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততার কারণে তারা

আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না: বদিউর রহমান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়াসহ এক্সকেভেটর দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া জেলা

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাকের সমর্থকদের

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না এলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।

গাজায় হামলা মাত্র ‘শুরু’, আরও ‘তীব্র’ হবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় ফের বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েলের বর্বর হামলা। এতে গেছে চার শতাধিক ফিলিস্তিনির প্রাণ। আহত হয়েছেন আরও শত শত ফিলিস্তিনি।

দুপুরে গণনা শেষ হলেও ফল প্রকাশ সন্ধ্যায়: জাকসু প্রধান নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটায়। শনিবার (১৩