পুরনো বিএনপিকে খুঁজে পাচ্ছেন না আসিফ আকবর

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। তবে শহিদ জিয়ার যে বিএনপিকে ভালোবাসেন গায়ক, রাজনীতির বর্তমান দৃশ্যপটে সেই বিএনপি খুঁজে পাচ্ছেন না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেন। সঙ্গে তুলে ধরেছেন বর্তমান বিএনপি নিয়ে নিজের মনের হতাশা, সংশয় এবং কিছু আশার কথা।

আসিফ লেখেন, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া জেড ফোর্স অধিনায়ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাৎ বার্ষিকী ৩০শে মে। শহীদ জিয়া প্রকৃত অর্থে গত ৫৪ বছরে বাংলাদেশের একমাত্র স্টেটসম‍্যান। আসিফ মনে করেন, স্বাধীনতা-পরবর্তী সময়ের রাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জে জিয়াউর রহমানই জাতিকে পথ দেখিয়েছিলেন। মাত্র সাড়ে তিন বছরের শাসনামলেই তিনি বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে বের করে কৃষি, শিল্প ও মানবসম্পদে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যান।

জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণাকে আধুনিক বাংলাদেশের ভিত্তি বলে আখ্যা দিয়ে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ছিলেন এক অজেয় ধুমকেতু। এই অবস্থান থেকেই বিএনপির উত্থান হয়েছিল সাধারণ মানুষের ‘আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক’ হিসেবে।

তবে এখানেই থেমে থাকেননি এই শিল্পী। অতীতের গৌরবময় দলটির বর্তমান রূপ নিয়ে তার হতাশাও প্রকাশ পায় পোস্টে।

তিনি লেখেন, দুঃখজনক হলেও সত্যি যে বিএনপি’কে ভালোবাসি, সেই বিএনপি খুঁজে পাচ্ছিনা। তিনি আরও লেখেন, অত‍্যাচারের খড়্গে ছিল জিয়া পরিবার, সুফল ভোগ করেছে জাতীয়তাবাদের লেবাসধারী কিছু নেতা, অত‍্যাচারীর এজেন্টরা। সারাদেশে গুম, খুন, মামলা, হামলা, জেল-জুলুমে নির্যাতিত লক্ষ লক্ষ তৃণমূল কর্মীই আজ দলে অপাঙ্কতেয়। আসিফ আকবর তার শৈশব থেকেই শহীদ জিয়ার অনুরাগী এবং বিএনপির একনিষ্ঠ সমর্থক বলে উল্লেখ করেছেন। কিন্তু আজ তিনি খুঁজে ফিরছেন সেই পুরনো বিএনপিকে, যে বিএনপি ছিল নারী, যুবক, শিশু, ক্রীড়া এবং শিল্পীবান্ধব। তার ভাষায়, শহীদ জিয়ার সেই বিএনপি ফেরত চাই।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সিপাহি পদে ভুয়া নিয়োগে পৌণে ২২লাখ টাকা আদায়

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহি পদে ভুয়া নিয়োগপত্র ও পুলিশ ভেরিফিকেশন দেখিয়ে সিরাজগঞ্জের এক যুবকের কাছ থেকে প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা

সাতক্ষীরায় বেড়িবাঁধে বড় ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন চুনকুড়ি নদীর বেড়িবাঁধে বড় ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে বাঁধ সংলগ্ন মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী ও

তিনি এলেন, বদলে দিলেন রায়গঞ্জ-এক বছরের ইউএনও হুমায়ুন কবিরের রূপান্তরের গল্প

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মাত্র এক বছরের ব্যবধানে রায়গঞ্জকে এক নতুন রূপে দাঁড় করিয়েছেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির। বিসিএস ৩৫তম ব্যাচের এই

নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি কে কত ভোট পাবে, জানা গেল জরিপ

নিজস্ব প্রতিবেদক: দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে।’ তাতে দেখা গেছে, বিএনপি

বিশ্বনেতারা তারেক রহমানকে সংসদ প্লাজায় জানাবেন সমবেদনা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিধিনিরা আজ বাংলাদেশে আসছেন। এর মধ্যে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

বিএনপি নেতার অনুষ্ঠানে বক্তব্য দিলেন হত্যা মামলার আসামি, খুঁজে পায় না পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী শ্রমিকদলের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ছাত্র-জনতা আন্দোলনে সরাসরি হামলায় অংশ