পুনর্বহাল চেয়ে সচিবালয়ে গেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যদের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে তারা আবারও আন্দোলনে নেমেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। সকাল সাড়ে ১১টার দিকে তারা একটি পদযাত্রা বের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদের পদযাত্রাটি সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করলে তাদের শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। বর্তমানে তারা রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করছেন। পাশাপাশি আলোচনার জন্য ৫ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছে।

সচিবালয়ে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এএসআই সাইফুল, কনস্টেবল সাদ্দান, মহিদুল এস আই মামুন, সিরাজুল হক ও শাজাহান সাজু।

সরেজমিনে দেখা যায়, পুলিশ পরিবারে প্রায় ২২০০ জন সদস্য এ আন্দোলনে যোগ দিয়েছেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে এই সদস্যরা আন্দোলন করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার রয়েছে। তারা পদযাত্রা থেকে সরকারের উদ্দেশ্যে দাবি জানাচ্ছেন, তাদের যেন দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হয়। চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে র‍্যাব-১২’র অভিযানে নারীসহ হেরোইন উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) এর অভিযানে ১০৫ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব জানায়, শুক্রবার (২৩ আগস্ট)

উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ৫০ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: ভারতের আধিপত্যবাদ ও একপক্ষীয় নীতির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া দেশের অন্তত ৫০ জন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সাংবাদিক ও ধর্মীয় ব্যক্তিত্ব বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকিতে

এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য

তারেক রহমান ও টুকুর খালাসে শিয়ালকোলে মিষ্টি বিতরণ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, উত্তরবঙ্গের সিংহপুরুষ ইকবাল হাসান মাহমুদ

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আগ্নেয়াস্ত্র ‘ঠেকিয়ে এক এনজিও কর্মীর টাকা ছিনতাইয়ের মামলায় ৪জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি)। দুপুরে সিরাজগঞ্জ যুগ্ম

মধ্যরাতে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের মহসিন কলেজ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, আটক ছাত্রলীগ নেতা আরিফের পক্ষে থানায় তদবির করতে আসে শিবিরের