পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার জেরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা গেছে।

শনিবার সকালে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, নয়াদিল্লিতে অবস্থিত ডব্লিউএইচও’র আঞ্চলিক দপ্তরে দায়িত্ব পালন করছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়, যেগুলোর মধ্যে দুর্নীতির অভিযোগও রয়েছে।

২০২৩ সালের ১ নভেম্বর সায়মা ওয়াজেদ ডব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হন এবং ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পাঁচ বছর মেয়াদে তিনি এ পদে নিযুক্ত হন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি এ বিষয়ে, তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তীব্র হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনাপ্রধানের সঙ্গে ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেইট মাত্তেও পেরেগো দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে

দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিন আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক

চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফাতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৪ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জের আলোচিত চাচা-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা। শনিবার (২২ মার্চ),

এনায়েতপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা পাড়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার সকালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এনায়েতপুর শাখার আয়োজনে ছয়

ওবায়দুল কাদেরের দেখা মিললো কলকাতায়!

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন

ভোপালে আবর্জনায় ভারতের জাতীয় পতাকা পোড়ানো, তদন্তে পুলিশ অনলাইন ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে আবর্জনার স্তূপে জাতীয় পতাকা পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। ইতোমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার রাতে এ তথ্য জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, শহরের একটি নির্ধারিত আবর্জনা ফেলার স্থানে কয়েকটি জাতীয় পতাকা (তেরঙ্গা) পুড়ছে। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার নিন্দা জানিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস ও বিজেপি—উভয় প্রধান রাজনৈতিক দল। কংগ্রেসের মুখপাত্র বিবেক ত্রিপাঠীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিজেপির করপোরেটর সুষমা ববিশা শাহপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কংগ্রেস অভিযোগ করেছে, পৌর সংস্থার কর্মীদের অবহেলার কারণেই এই লজ্জাজনক ঘটনা ঘটেছে। বিবেক ত্রিপাঠী জানান, ওয়ার্ড ৫০-এর পৌর অফিসসংলগ্ন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে আবর্জনা পোড়ানো হয়। সেখানেই জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে। শাহপুরা থানার উপপরিদর্শক হরিশ গুজারবোস জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে। এখন পর্যন্ত জাতীয় পতাকা অবমাননার ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। পতাকা পোড়ানোর এই ঘটনা কেন্দ্র ও রাজ্য প্রশাসনের নজরেও এসেছে। ভারতের জাতীয় পতাকা আইন অনুযায়ী, পতাকা অবমাননা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত, যার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে।