পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর আজ। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গতবছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এ দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।

২০০৯ সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করে লাশ গুম এবং পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়। দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ওই নৃশংস ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় ধরনের আঘাত হিসেবেই মূল্যায়ন করে থাকেন।

এ ভয়াবহ ঘটনায় সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণকারী দেশের সুরক্ষা কবচ বাংলাদেশ সেনাবাহিনী হারায় তার মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাদের, যা সমগ্র সশস্ত্র বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব ফেলে। এ দিনটি শুধু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্যই শোকাবহ ও হৃদয়বিদারক।

দিবসটি উপলক্ষ্যে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিল। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।’

‘পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল, নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।’

‘সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন গণঅধিকারের রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রাশেদে অভিযোগ করেন, ড.

ভালুকায় চতুর্মুখী সংঘর্ষে নারীসহ নিহত ২, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চতুর্মুখী সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা

ধর্মঘটে উত্তাল ছিল দেশ, ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ২০২৪ সালের ৪ জুলাই সারা দেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা সেদিন দেশের বিভিন্ন স্থানে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে

এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন খুকনী ও জালালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুকনী বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন

প্রথম বাংলাদেশি হিসেবে এপিআর গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পেলেন স্কাউটার সায়েদ বাসিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: ওয়ার্ল্ড স্কাউটসের এশিয়া প্যাসিফিক রিজিওনের (এপিআর) গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ স্কাউটসের মোহাম্মদ সায়েদ বাসিত। তিনিই প্রথম বাংলাদেশ স্কাউটসের সদস্যে এপিআর গ্যালান্ট্রি

যুক্তরাষ্ট্রের শুল্কে অনিশ্চয়তা: ঝুঁকিতে ১০ লাখ পোশাক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের রেসিপ্রোকাল ট্যারিফ (পাল্টা শুল্ক) আরোপের প্রেক্ষিতে বাংলাদেশের তৈরি পোশাক খাত (আরএমজি) চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দেশটির সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় ইতিবাচক অগ্রগতি না