নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী। বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
শামীম সাঈদী প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে। নির্বাচনে পিরোজপুর-২ আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মনঞ্জুর বিজয়ী হন। নির্বাচনী ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে ফল চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে আবেদন করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনের ফলাফল চ্যালেঞ্জ করে ৩০টির বেশি আবেদন হাইকোর্টে জমা পড়েছে। এসব আবেদনের শুনানির জন্য সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মসংক্রান্ত অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.