পিরোজপুরে ৩ আসনের জামায়েতের প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিন টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

বুধবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়া ইসলামি ফাউন্ডেশনের হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজেম হোসাইন হেলাল।

প্রার্থীরা হলেন- পিরোজপুর-১ (পিরোজপুর সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসন থেকে সাবেক সংসদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে আল্লামা মাসুদ সাঈদী পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়ার) থেকে মনোনীত হয়েছেন সাঈদীর মেজ ছেলে আল্লামা শামীম সাঈদী পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মনোনীত হয়েছেন সংগঠনটির মঠবাড়িয়া উপজেলা আমীর অধ্যাপক শরীফ আব্দুল জলিল।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামির আমীর অধ্যক্ষ তফাজ্জেল হোসাঈন ফরিদ ও সঞ্চালনা করেন জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

এদিকে তিনটি আসনে প্রার্থী ঘোষণার পর থেকে তৃণমূলের দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে অভিনন্দন জানানো হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্যাতনের শিকার নারীকে দেখতে সোমবার হাতিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: শাপলা কলিতে ভোট দেওয়ায় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করা নারীকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) নোয়াখালী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার

টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: রাতে চুরি হয়ে যাচ্ছে বিদ্যুতের মিটার। মিটারের স্থানে রেখে যাওয়া হচ্ছে চিরকুট, যেখানে বিকাশ নম্বর ও টাকার পরিমাণ লেখা। সেই নম্বরে যোগাযোগ

ইউপিইউ-তে পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অধ্যাপক ইউনূসের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ) প্রশাসন পরিষদে (সিএ) পুনঃনির্বাচিত হওয়ায় বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে প্রধান

ওবায়দুল কাদেরের দেখা মিললো কলকাতায়!

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভারতের কলকাতায় অবস্থান করছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আজ শুক্রবার

এনায়েতপুর গোলাম ও রাজার হোটেলে মোবাইল কোর্টের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে একই পরিবারের ৪ জন জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নাগদাহ ইউনিয়নের জাহাপুর ঘোষপাড়ায় এ