পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সারজিসের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংগঠনটির ‘ডায়াসপোরা কমিটি ঘোষণা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক চার মহাদেশ ও ৩০টি দেশের ৭৫ জন প্রতিনিধির সমন্বয়ে কেন্দ্রীয় প্রবাসী কমিটি ঘোষণা করেন।

সভায় সারজিস আলম বলেন, এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ডায়াসপোরা কমিউনিটির একটি অংশকে অন্তরের অন্তস্থল থেকে স্মরণ করতে চাই। আমরা যদি উদাহরণ স্বরূপ ইলিয়াস ভাই, পিনাকি দাদা, কনোক সারোয়ারের কথা বলি, তাদের মতো এমন অসংখ্য ব্যক্তি ছিলেন যারা ওই রেজিমের বিরুদ্ধে দেশের বাইরে থেকে কথা বলেছেন এবং এখনো তাদের জায়গা থেকে দেশের জন্য কথা বলছেন। আমরা আমাদের এই ডায়াসপোরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নতুন বাংলাদেশ গঠনে তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে খুনি হাসিনা মিডিয়ার গলা চেপে ধরে রেখেছিল। বিভিন্ন এজেন্সি অলওয়েজ নজরদারি করত। তারা নিউজের শব্দ ও বাক্য ঠিক করে দিত। কিন্তু দেশের বাইরে প্রবাসী ফিল্যান্সার সাংবাদিকেরা সাহস জুগিয়েছেন, খুনি হাসিনার রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন।’

ডা. তাসনিম জারা বলেন, আমাদের দীর্ঘদিনের একটি ধারণা ছিল যে মেধাবী, শিক্ষিত এবং সৎ মানুষ রাজনীতিতে আসেন না। কিন্তু জুলাই বিপ্লব সেই ধারণা ভেঙে দিয়েছে। আজ আমরা দেখছি, পেশাদার এবং দক্ষ ব্যক্তিরা রাজনীতিতে এগিয়ে আসছেন। দেশ পুনর্গঠনে তারা অবদান রাখতে চান। এই কমিটিতে আমরা পেয়েছি জ্যোতির্বিজ্ঞানী, উদ্যোক্তা, নিউরোসার্জন, একাডেমিশিয়ান, ডেটা অ্যানালিস্ট, কর্মী, ইমাম এবং ব্যবসায়ী। তাদের সবার সংকল্প বাংলাদেশ পুনর্গঠনে অবদান রাখা। তারা বাংলাদেশের মেধা, সাহস ও শক্তির প্রতিচ্ছবি।

সভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, প্রবাসী বিষয়ক সম্পাদক এহতেশাম হক প্রমুখ।

কেন্দ্রীয় প্রবাসী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আব্দুর রাকীব সামি, আবু সলমান মুরাদ, আবুল বাশার রহমান, আল আমিন, আলমগীর চৌধুরী আকাশ, আলমগীর হোসেন, এনামুল হক এনাম, দেওয়ান সাহাব-উদদীন, দিলশানা পারুল, ইসরাত জাহান চৌধুরী, ফখরুল ইসলাম, ফারিয়া ফাহি প্রমুখ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনা পালিয়ে গেছেন মানে ৮০ শতাংশ সংস্কার হয়ে গেছে, এখন নির্বাচন দিন

ডেস্ক রিপোর্ট: দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মো. হারুনুর রশীদ বলেছেন, ‘শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে  

ঠিকানা ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা চলছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১২টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এই আলোচনা

টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাসের গুল্যা নামক স্থান থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অভিজিত কুমার (২৬)

প্রবাসীর রেমিট্যান্সে বাসাইল-সখীপুরের অভুতপূর্ব উন্নয়ন : সালাউদ্দিন আলমগীর

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রবাসী ভাই-বোনদের অক্লান্ত পরিশ্রমের রেমিট্যান্সে পরিবারগুলোয় সচ্ছলতা এসেছে এবং বাসাইল-সখীপুরের উন্নয়নে অভুতপূর্ব ভূমিকা রাখছে এ অঞ্চলের প্রবাসিরা। প্রবাসী ভাই-বোনরা দেশের বাইরে থেকেও

শুক্রবার আসছে ছাত্রদের আরও এক রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক: ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে ছাত্রদের নতুন একটি রাজনৈতিক দল শুক্রবার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুমা’র নামাজের পর থেকে

সিরাজগঞ্জ প্রাণিসম্পদের এ.আই পদে ১৪ জনের অবৈধ নিয়োগে কোটি টাকার বাণিজ্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পাঁচটি উপজেলায় ইউনিয়ন কৃত্রিম প্রজনন (এআই) টেকনিশিয়ান পদে বৃহৎ অনিয়ম ও অবৈধ নিয়োগের অভিযোগ উঠেছে। সরকারি সার্কুলার উপেক্ষা করে তেরো ইউনিয়নে ১৪