পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে হুমকি, পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি হয়েছে। আমি ষড়যন্ত্রে উত্তর দিতে চাই না। আমি সবার সাথে নিয়ে সামনের দিনে এ অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমি ঝিনাইদহের সন্তান, সদর উপজেলায় আমার জন্ম। আমি ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে আমার রাজনীতিতে প্রবেশ করা।

মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।,

রাশেদ খাঁন বলেন, ২০১৮ সালে কোটা সংস্কার-আন্দোলনে নেতৃত্ব দিই। সে সময় আমি আটক হয়ে ১৮ দিন রিমান্ডে নির্যাতনের স্বীকার হয়। আমরা সে সময় মাথা নত করি নাই, আমরা সফল হয়েছিলাম। পরবর্তীতে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেই। আপনারা দেখেছেন সরকার আন্দোলনের সময়ে আপনারা দিনের পর দিন ঘরে ঘুমাতে পারেননি। একটা সময় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। তারেক রহমানের সাথে কথা বলে তার নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের আন্দোলনের কাজ শুরু করি।

ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেন, তারেক রহমান আমাকে মূল্যায়ন করেছেন। তিনি ঝিনাইদহ-৪ থেকে আমাকে মনোনয়ন দিয়েছেন। এখানে যারা বিএনপির নেতাকর্মী আছেন আশা রাখবো তারা সবাই আমার সাথে এক হয়ে কাজ করবেন। ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করবেন। আমা প্রত্যাশা মান অভিমান ভুলে এক সাথে কাজ করবেন। খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মধ্যে কষ্ট রয়েছে। এখন তারেক রহমান দলের হাল ধরেছেন। এখন দলের আদর্শে যারা বিশ্বাস করেন তারা একসাথে দলকে বিজয়ী করতে কাজ করবেন বলে বিশ্বাস করি।

তিনি বলেন, অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, হুমকি দিচ্ছেন। আমি কোন উত্তর দিতে চাই না। বা অভিযোগ দিতে চাই না। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। সবাইকে বুকে জড়িয়ে নিতে চাই। আমরা সবাই মিলে সামাজিকভাবে মিলেমিশে বসবাস করতে চাই। কেউ বিএনপি করেছে বা অন্য দল করেছে এজন্য কাউকে হয়রানি করা যাবে না। আমরা সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি আর চলবে না।

তিনি আরো বলেন, অফিস আদালত থেকে দুর্নীতি বন্ধ করা হবে। সরকারী সেবা পেতে কোন অতিরিক্ত অর্থ বা বিশেষ কোন সুপারিশ লাগবে না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের নেতৃত্বে আমরা এলাকার মানুষের প্রত্যাশা অনুযায়ী এসব উন্নয়ন ও সংস্কার করতে চাই।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ঝিনাইদহ-৪ থেকে মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ. তবিবুর রহমান মিনি, শামসুল ইসলাম, লুতফর রহমান লেন্টু, মাহবুর রহমান মিলনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গৃহ বধুকে কূপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগী পরিবারকে মারধর, আদালতে মামলা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের টারুটিয়া এলাকায় গৃহবধূকে কুপ্রস্তাব, বিচার চাওয়ায় ভুক্তভোগীর পরিবারকে মারধরের অভিযোগ, আদালতে মামলা। মামলা সূত্রে জানাজায়, সলঙ্গা থানার টারুটিয়া

সুদানে ভয়াবহ ভূমিধস; এক হাজারের বেশি মানুষের মৃত্যু

অনলাইন ডেস্ক: ভয়াবহ ভূমিধসে সুদানের একটি গ্রামে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের ওই গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। পরিস্থিতি এতটাই

সৌদি আরবের উপহার ১২,৫০০ কার্টুন খেজুর: কোন জেলায় কত বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব সরকারের উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ, কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনি প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ। তিনি চট্টগ্রাম–৮ (বাকলিয়া–বোয়ালখালী) আসনের প্রার্থী। বুধবার বিকেলে এ

এপস্টেইন ফাইলের মাধ্যমে আমরা পশ্চিমা সভ্যতার বীভৎস চেহারাটা আবারও দেখে ফেললাম: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন ফাইল প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আর এই ফাইল নিয়ে ইসলামি স্কলার শায়খ

‘স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি’

নিজস্ব প্রতিবেদক: স্বৈরাচার পতনে যেন ১৬ বছর অপেক্ষা করতে না হয় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১