পিকে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা: ২৫ কোটি ঋণের ২০ কোটি আত্মসাৎ

স্টাফ রিপোর্টার: মাত্র পাঁচ দিনের ব্যবধানে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন ও এর মধ্যে ২০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে গ্লোবাল ইসলামী ব্যাংক। ব্যাংকার ও ব্যবসায়ীদের যোগসাজশে এ অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা যাচাই, ব্যবসা প্রতিষ্ঠান বা গুদাম পরিদর্শন ছাড়াই জামানতবিহীনভাবে এ ঋণ অনুমোদন করা হয়। পরে অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তরের মাধ্যমে ‘লেয়ারিং’ করে আত্মসাৎ করা হয়েছে।

তদন্তে জানা যায়, অনুমোদিত ২৫ কোটি টাকার ঋণের মধ্যে ২০ কোটি ৫২ লাখ ৯৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়, যা পরবর্তীতে অন্য ঋণ পরিশোধ ও অবৈধ লেনদেনের মাধ্যমে গোপন রাখা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মোহসিন, এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের চেয়ারম্যান শামীমা নারগিস চৌধুরী এবং সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাবেক পরিচালক।

এছাড়াও, আলোচিত পিকে হালদারসহ (প্রশান্ত কুমার হালদার) একাধিক ব্যাংক কর্মকর্তা, যেমন বেলাল আহমেদ, গোলাম মোহাম্মদ, ড. মোহাম্মদ ফারুক, আরিফ আহমেদ, ওসমান গণি, মায়মুনা খানম, সরোয়ার জাহান মালেক, মোস্তান বিল্লাহ আদিল, শাহানা ফেরদৌস, সাজেদা নূর বেগম, বোরহানুল হাসান চৌধুরী, কুতুবউদ্দৌলা, সলিমউল্লাহদের নাম মামলায় রয়েছে।

এছাড়া, গ্লোবাল ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা—অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার, হেড অব ক্রেডিট মোহাম্মদ মাহমুদ আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মশিউর রহমান জাহেদসহ চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার পাঁচ কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

দুদক মহাপরিচালক জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২)(৩) ধারা অনুযায়ী মামলা করা হচ্ছে।

ভারতে পলাতক পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিরাপদ খাদ্যের প্রতিশ্রুতি দিয়ে শতমূল এগ্রোর নতুন শাখা উদ্বোধন

অনলাইন ডেস্ক: ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে রাজধানীর বনশ্রী এলাকায় নতুন শাখা উদ্বোধন করেছে শতমূল এগ্রো। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে

এবার খুলনাতেও আমির হামজার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: খুলনা কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি

বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনায় মাগুরার ৬ জন নিখোঁজ

বঙ্গোপসাগরে জাহাজ ডুবির ঘটনায় মাগুরার ৬ জন নিখোঁজ

চট্টগ্রামে বঙ্গোপসাগরের বহির্নোঙরে জাহাজ ডুবির ঘটনায় এখন পর্যন্ত মাগুরার ৬ জন নিখোঁজ রয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে কোনো তথ্যই নেই। তবে জেলার মহম্মদপুর উপজেলার

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, আগামী ৩ জানুয়ারি

ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, এটা ভাবার কারণ নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কোনো কারণ নেই। বিএনপি গণতন্ত্রের ব্যাপারে কখনোই আপোষ করেনি।

ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরের দেয়াল ধসে ৮ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের দেয়াল ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। রাজ্যের বিশাখাপত্নমের সিংহচলম মন্দিরের একটি দেয়াল ধসে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত