পিআর হবে কিনা—সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কম হওয়া শ্রেয়।’

আজ রোববার রাজধানীর কারওয়ান বাজারে একটি সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, ‘দেশের ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনে ইনক্লুসিভ নির্বাচন হবে।’ এদিন ইনোভেশনের আসন্ন নির্বাচন নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, ৬৯ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সক্ষম হবে। জরিপের দেখা গেছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলো নির্বাচন আয়োজনের সক্ষমতার বিষয়ে তুলনামূলক কম ইতিবাচক মনোভাব পোষণ করে।

জরিপে আরও জানা যায়, দেশে আগামী নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে জানেই না দেশের ৫৬ শতাংশ মানুষ। পিআর চায় ২১ দশমিক ৮ শতাংশ এবং চায় না ২২ দশমিক ২ শতাংশ। জরিপে অংশ নেয় ১০ হাজার ৪১৩ জন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে শহীদ কর্ণেল সাইফুলের কবরে নদীযোদ্ধাদের শ্রদ্ধা

নিজম্ব প্রতিবেদক: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলামের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ

গাজা যুদ্ধবিরতি: আলোচনায় বসছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরাইল। শনিবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে

ছাত্রশিবিরের কর্মী-সমর্থক-সাথী ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে সবমিলিয়ে জনশক্তি প্রায় ৫ লাখ এবং সংগঠনটিকে সমর্থন করেন এমন সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন পত্র সংগ্রহ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন

অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক: অতীতের দুর্বৃত্তায়নই আমাদের শিল্পখাতের ব্যর্থতার কারণ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।, শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক-মালিক সম্পর্ক

পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই নাটক সাজান তাপস

নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর দেশের সেনাবাহিনীতে যে আতঙ্ক, অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল, তার সুযোগ নেওয়া হয় রাজনৈতিকভাবে। যেসব সেনা অফিসার সৎ, দেশপ্রেমিক