পিআর পদ্ধতি সংবিধান-আরপিওতে নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক: সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির আওতায় নির্বাচন আয়োজনের সম্ভাবনা নাকচ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্ট বলেছেন, পিআর পদ্ধতি সংবিধান ও আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২)—উভয় জায়গাতেই নেই। ফলে এটি বাস্তবায়নের জন্য আগে আইন সংশোধন করতে হবে, যা নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সাংবাদিকরা জানতে চান, আসন্ন জাতীয় নির্বাচন প্রচলিত পদ্ধতিতে হবে, নাকি পিআর পদ্ধতিতে? উত্তরে সিইসি বলেন, ‘আরপিওটা পরিবর্তন করে যদি এটা (পিআর) অন্য একটা দিয়ে দেওয়া হয়, তাহলে আইন বদলাতে হবে। আমরা তো আইন বদলাতে পারি না।’

আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হয়, তাহলে সময়মতো (ফেব্রুয়ারিতে) নির্বাচন আদৌ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সেটা তো আইন বদলাইতে হবে, আরপিও বদলাতে হবে। আর এখানে আরপিওতে যে সিস্টেম আছে সেটা বদলাতে হলে সংবিধানও বদলাতে হবে।’

তিনি আরও বলেন, ‘সংবিধান বদলাতে বলা হলে আবার আমার বিরুদ্ধে কথা বলবে। তখন বলবে, উনি তো পিআরের বিরুদ্ধে দাঁড়াইয়া গেছে।’

সিইসি বারবারই রাজনৈতিক দলগুলোর ভূমিকার দিকে ইঙ্গিত করেন। বলেন, ‘রাজনৈতিক দলগুলো একটা ফয়সালায় বা মীমাংসায় আসুক। ওনারা তো বুঝবেন যে, আমাদের পক্ষে সম্ভব কি না। যদি ওনারা পিআর চান, তাহলে বুঝবেন—আমাদের কি করণীয়।’

বাংলাদেশে নির্বাচন এখনো পর্যন্ত একক আসনভিত্তিক প্রথম-ভোটে-বিজয়ী (FPTP) পদ্ধতিতে হয়ে থাকে। পিআর চালু করতে হলে সংবিধান সংশোধনের পাশাপাশি পরিবর্তন আনতে হবে গণপ্রতিনিধিত্ব আদেশেও। অথচ সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র সংসদের হাতে।

নির্বাচন কমিশনের হাতে আইন প্রণয়ন বা সংশোধনের ক্ষমতা না থাকায় তারা এ ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারবে না বলেই জানিয়ে দেন সিইসি।

শাপলা প্রতীক নিয়ে এখন আলোচনা কেন?

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন, ইসিতে প্রথম নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না শাপলা প্রতীক চেয়েছিলেন, তখন আলোচনা করেনি; এখন শাপলা নিয়ে আলোচনা কেন? নানা কারণে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। আর এনসিপি চিঠি দিতে পারে এতে সমস্যা নেই। তারা রাজনীতিবিদ হিসেবে বলতে পারেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠান গুঁড়িয়ে দিলেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার কুমারখালীতে এক বিএনপি কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বুধবার (৪ মার্চ) সকাল ৬টার দিকে

মে মাসের প্রথম ৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ২২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে গত বছরের একই সময়ে দেশে ৬০১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশের রেমিট্যান্স প্রবাহ গত বছরের

হাসনাত-সারজিসের স্থায়ী বহিষ্কারের চিঠি,যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থেকে কেন্দ্রীয় কমিটির মূখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ ও মূখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সারজিস আলমকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কারের একটি

সিরাজগঞ্জে জামার আবদার পূরণ না হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বড় পাকুরিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে খাদিজা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে

উল্লাপাড়ায় অমৌসুমী তরমুজ চাষে লাভবান চার কৃষক

নিজেস্ব প্রতিবেদক: তরমুজ একটি উৎকৃষ্ট ও তৃপ্তিদায়ক ফল। গরমকালের উপকারী ফল তরমুজ। গরমের দিনে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও পানি বেরিয়ে যায়-

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি