পিআর পদ্ধতির নির্বাচনই পারে দেশকে এগিয়ে নিতে: চকরিয়ায় পথসভায় ভিপি নূর

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের মাধ্যমে সব দলের অংশগ্রহণে সরকার গঠনের পথ সুগম হবে এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শুক্রবার (১১ জুলাই) রাত ৮টার দিকে চকরিয়া পৌরশহরের জনতা শপিং সেন্টার চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি বলেন, “বাংলাদেশের জনগণ অংশগ্রহণমূলক পিআর পদ্ধতির নির্বাচন চায়। ভাষা আন্দোলন (১৯৫২) ও মুক্তিযুদ্ধের (১৯৭১) চেতনার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি। ২০২৩ সালের জুলাই ২৪ আন্দোলনে শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়—এই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। আর যেন কোনো ফ্যাসিস্ট শক্তি বাংলার মাটিতে মাথা না তুলে দাঁড়াতে না পারে।”

তিনি আরও বলেন, “সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে গুম করে ভারতের সীমান্তে ফেলে দেওয়া হয়েছিল। হায়াত থাকায় তিনি বেঁচে আছেন।”

পথসভায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক আবদুজ্জাহের, উচ্চতর পরিষদের সদস্য মো. আবু হানিফ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামরুন নাহার ডলি, যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি শাহেদ মেম্বারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে নুরুল হক নুর পেকুয়ার মেহেরনামায় চট্টগ্রামের জুলাই আন্দোলনের শহীদ ছাত্র ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন।

সভায় চকরিয়া-পেকুয়া আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আবদুল কাদের প্রাইমকে পরিচয় করিয়ে দিয়ে তার পক্ষে সহযোগিতা করার আহ্বান জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেনীতে শতাধিক গ্রাম প্লাবিত, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী

লোকসানের শঙ্কায় ইলিশ রপ্তানি স্থবির

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণাঞ্চলের ইলিশ রপ্তানি মোকামে শঙ্কা দেখা দিয়েছে। ভারতকে ইলিশ পাঠানোর শুরুর পরদিন থেকেই রপ্তানিকারকরা ইলিশ কেনা বন্ধ করে দিয়েছেন। তাদের অভিযোগ, দেশে উচ্চ

জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না’-ধারণা উপদেষ্টা নাহিদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমার ধারণা, জামায়াতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না। তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ

মোটরসাইকেলে ফেনসিডিল পাচারকালে সিরাজগঞ্জে দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মোটরসাইকেলে করে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। তাদের কাছ থেকে ১০৫ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল

স্লোগানে উত্তাল শাহবাগ, দাবি আদায় করে ঘরে ফিরবেন শিক্ষকরা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা শাহবাগ অবরোধ (ব্লকেড) করে বিক্ষোভ করছেন। তাদের স্লোগানে শাহবাগ এলাকা এখন উত্তাল। দাবি মেনে

নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান শিবির সমর্থিত জোটের

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মাজহারুল ইসলাম বলেছেন, নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হলে তা ক্যাম্পাস থেকেই