পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেন, পিআর পদ্ধিতিতে ভোটের মূল্যায়ন হলে ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না এবং প্রতিটা দলের প্রতিনিধি সংসদে থাকবে। এর মাধমে এ দেশটা একটা সুন্দর দেশে পরিণত হবে। পিআর পদ্ধতির পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতি চালু হলে একটি সুষম সংসদ গড়ে উঠবে। দুর্নীতিমুক্ত দেশ গড়তে ও খুনিদের হাত থেকে দেশকে বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। বিশ্বের ৯১টি দেশে এই পদ্ধতি চালু আছে এবং কোনো দেশই এটিকে বাতিল করেনি। বরং নতুন নতুন দেশ এ পদ্ধতির দিকে ঝুঁকছে।

বৃহস্পতিবার বিকেলে শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে শরীয়তপুর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে শহীদ চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, “দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামি আন্দোলনের যুবকদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা সভাপতি মুহাম্মদ তারেক জামিল এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইউসুফ আবরার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম আজিজুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক আলহাজ হাফেজ কেরামত আলী, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও শরীয়তপুর-৩ আসনের এমপি প্রার্থী এ্যাড. হামিদ মিয়া সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি এস এম আহসান হাবিব, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সভাপতি মুফতি ফেরদৌস আহমেদ, ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি ও শরীয়তপুর-২ আসনের এমপি প্রার্থী মুফতি ইমরান হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারী মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ ফিরোজ আলম ঢালী, মুফতী মনির হোসেন, মাওলানা আলী আজগর, নুরে আলম সিদ্দিকি প্রমুখ।

সভায় বক্তারা যুব সমাজকে ইসলামি আদর্শে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার জানাজা বুধবার দুপুর ২টায় সংসদের দক্ষিণ প্লাজায়

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে

ইরানের খোমেইনে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে অবস্থিত হাফেজ খোমেইনি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। হামলায় স্কুল ভবন এবং

পলাতক সাবেক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া একই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) শাহ আলম। তাকে গ্রেপ্তারে সারা দেশে রেড অ্যালার্ট

আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটি-হোটেলেও ছিল

নিজস্ব প্রতিবেদক: নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আয়নাঘর শুধু ক্যান্টনমেন্টেই ছিল না, ইউনিভার্সিটিতে ছিল, হোটেলে

বজ্রপাতে ছয় জেলায় ১০ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: বজ্রপাতে সারাদিনে দেশের ছয় জেলায় ১০ জন মারা গেছেন। মৃত্যুবরণ হওয়া মধ্যে কুমিল্লায় ৩ জন, নারায়নগঞ্জে ১ জন, ঝিনাইদহে ২ জন, গাইবান্ধায় ১ জন,

আগামী নির্বাচনে যে কোন মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম চাই: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ খেলাফত মজলিস আগামী নির্বাচনে যেকোনো মূল্যে ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এ লক্ষ্যে আমরা