পা বাঁধা, হাত ভাঙা ও দুই চোখ উপড়ানো ছাত্রদল কর্মীর লাশ উদ্ধার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে নিখোঁজের ৪ দিন পর ছাত্রদল কর্মী রাব্বি খানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার পূর্ব রহমতপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এসময় তার পা বাঁধা, হাত ভাঙা এবং দুই চোখ উপড়ানো ছিল। গত শনিবার রাত ১২ টার দিকে নিখোঁজ হন রাব্বি।

নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণের পরে হত্যা করা হয়েছে।

রাব্বি খান (১৯) বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর গ্রামের বাচ্চু খানের ছেলে এবং বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমানের ছোট ভাই। রাব্বি নিজেও ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। শনিবার রাতে তিনি নিখোঁজ হওয়ার পরদিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল তার পরিবার। বুধবার সকালে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে মর্গে পাঠিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ।

নিহতের বড় ভাই সাব্বির রহমান বলেন, রাজনৈতিক কারণে স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই শনিবার রাতে রাব্বিকে ফোন করে ডেকে নিয়ে অপহরণ করা হয়। ৩ দিন অজ্ঞাত স্থানে আটকে নির্যাতনের পরে তাকে খুন করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার বলেন, নিহত রাব্বির পা বাঁধা, হাত ভাঙা এবং দুই চোখ উপড়ানো ছিল। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পূর্ব বিরোধের জেরে হত্যার পর মরদেহ মঙ্গলবার রাতের কোনো এক সময় রহমতপুর-মোহনগঞ্জ সড়কে একটি পরিত্যক্ত গোডাউনের পাশে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় ভুল অপারেশনের মা ও নবজাতকের মৃত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হাফিজা মেমোরিয়াল হসপিটালের সিজারিয়ান অপারেশনের মা ও নবজাতকের মৃত্য, ধামাচাপা দেওয়ার চেষ্টা রবিবার (১৬ মার্চ) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের সিআরবিসি

শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা সন্দেহ পরিবারের

মোঃ জাহাঙ্গীর আলম শাহজাদপুর প্রতিনিধি: শাহজাদপুর উপজেলার সরাতৈল সরকারপাড়া গ্রামে হাসি খাতুন (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বামী ও শ্বশুরবাড়ির দাবি, তিনি আত্মহত্যা

খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব, আমরা কখনোই ভুলবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব; আমরা তা কখনোই ভুলবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত

অটোপাসের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা

স্টাফ রিপোর্টার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ‘র ওপর হামলা চালিয়েছেন অটোপাসের দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে এই

যুক্তরাষ্ট্রের ৯ নারী পরিদর্শনের পর টাঙ্গাইলের পণ্য প্রদর্শণী সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কুটির শিল্পে মুগ্ধ যুক্তরাষ্ট্রের ৯জন কুটির শিল্প প্রেমী নারীর আগমনে প্রাণবন্ত তিন দিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৪

ইউনূস নিজ হাতে উপদেষ্টার তালিকায় সংশোধন এনেছেন : রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: ড. ইউনূস নিজ হাতে তালিকায় সংশোধন এনেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। বিশেষ করে এনজিও সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে তিনি নিজেই নাম যুক্ত করেছেন বলেও