পাহাড় ধসে বিচ্ছিন্ন বান্দরবানের লামা সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি: টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলার লামামুখ এলাকায় পাহাড় ধসে লামামুখ-রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই ধসের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, কয়েকদিনের ভারি বর্ষণে পাহাড়ের মাটি আলগা হয়ে যাওয়ায় এ ধস নামে। ভোররাতে হঠাৎ করে সড়কের ওপর বিপুল পরিমাণ মাটি ও পাথর নেমে আসে, ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বাসিন্দা আবুল হোসেন বলেন, “ভোরে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি-পাথর পড়ে। আমরা দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাই। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুলশিক্ষার্থীসহ অনেক মানুষ চলাচল করে।”

খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এটি বড় ধরনের পাহাড় ধস। উপজেলা পরিষদ ও পৌরসভা একা এত বিপুল পরিমাণ মাটি সরানোর সক্ষমতা রাখে না। আমরা সেনাবাহিনী, জেলা প্রশাসক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছি। সমন্বিত প্রচেষ্টায় দ্রুত সড়ক চলাচলের উপযোগী করা হবে।”

পাহাড় ধসের কারণে এখনো লামামুখ-রাজবাড়ী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে শিশুস্বাস্থ্য সেবায় প্রতিশ্রুতি ডা. জুবাইদা রহমানের

অনলাইন ডেস্ক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান প্রতিটি শিশুর জন্য সহজলভ্য

প্যারোলে মুক্তি পেলে পাক-আফগান সংঘাত সমাধানের প্রস্তাব ইমরান খানের

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য প্যারোলে

হজ অ‍্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন

অনলাইন ডেস্ক: হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেছেন, ‘হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্মকর্ম

ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, খাবার বঞ্চিত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই

ইরানে আবারও একাধিক বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যে কারণে সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আজ শনিবার ভোরে এমটি ঘটেছে

লন্ডন থেকে ফিরে হাদির লাশ দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: লন্ডন সফর সংক্ষিপ্ত করে বিমানবন্দর থেকে শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক