পাহাড়ের পাথর খসে পড়ল বাসের ওপর, নিচে চাপা পড়ে নিহত ১৫

অনলাইন ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও অনেকে থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।,

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে বিলাসপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাইভেট বাসটিতে করে যাত্রীরা মোরাত্তান থেকে ঘুমারিনে যাচ্ছিলেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসের নিচ থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে অতিবৃষ্টির পর পাহাড় ভূমিধসের ঘটনা ঘটে। ওই সময় বড় বড় পাথরও নিচে নেমে আসে। বাসটিতে ২৮ থেকে ৩০ জন যাত্রী ছিলেন।,

আজ বিলাসপুরে ১২ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরফলে অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এরমধ্যে পাথর চাপা পড়ে একসঙ্গে ১৫ জন প্রাণ হারালেন।

বাসটির ভেতর থেকে দুই শিশুসহ মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।,

পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভয়াবহ এ ঘটনা ঘটে। বাসটির ওপর এত পাথর পড়েছে যে এটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে।

সেখানকার সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আর্ষীয় শর্মা হতাতহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।”

রাত নেমে আসার পরও সেখানে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজীপুরে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক

ভুয়া তথ্যে বাংলাদেশি পরিচয় নিচ্ছে রোহিঙ্গারা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় রোহিঙ্গারা ভুয়া তথ্য ও জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে

নতুন পে-স্কেল বাস্তবায়নে তিন খাতে বড় সংস্কার আনছে সরকার

নিজস্ব প্রতিবেদক: নতুন পে-স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে সরকারি পরিচালন কাঠামো পুনর্গঠন, অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় বিনিয়োগে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে তিনটি খাতে বড় সংস্কার কার্যক্রম

ক্ষমতায় গেলে পাশবিকতা ও লুটপাটহীন সমাজ উপহার দেবে জামায়াত: গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাশবিকতা ও লুটপাটহীন মানবিকতার সমাজ উপহার দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে

শিক্ষক বদলিতে ডিজিটাল ব্যবস্থায় পরিবর্তনের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডিজিটাল বদলি প্রক্রিয়াকে আরও ভারসাম্যপূর্ণ এবং স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে ভাবছে। এটি জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা

ইত্যাদি এবার ঝিনাইদহে: বটবৃক্ষের ছায়ায় লোকসংস্কৃতি ও মানবিকতার বার্তা

নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এবার ধারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ৩০ মে, শুক্রবার, রাত ৮টায়