পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (২০ জুলাই) দুপুর ১২টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং মা ও নবজাতকের জন্য আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যেকোনো উন্নয়নের পূর্বশর্ত হলো সামাজিক শান্তি ও শৃঙ্খলা। পার্বত্য চট্টগ্রাম একটি জাতিগত ও প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ এলাকা। এই বৈচিত্র্যকে শক্তিতে রূপান্তর করার জন্য শান্তি প্রতিষ্ঠা জরুরি। সরকার আন্তর্জাতিকভাবে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তবে দীর্ঘ ২৭ বছরের সমস্যা সমাধানে কিছুটা সময় লাগবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার প্রমুখ।

পরে জেলার কৃষক ও নারীদের মধ্যে ফলদ ও বনজ চারা, গবাদি পশু, সেলাই মেশিন এবং গর্ভবতী নারী ও নবজাতকের জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্ষমা চেয়েও কাজ হচ্ছে না, বিবিসির বিরুদ্ধে মামলা করছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার এক ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনার জন্য বিবিসি ক্ষমা চাইলেও এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মানহানি মামলা করবেন। এয়ার

বদলির সময় সরকারি বাসার দরজা-জানালা খুলে নিলেন গণপূর্ত কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনায় গণপূর্ত অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে সরকারি বাসার দরজা-জানালা খুলে নেওয়ার অভিযোগ উঠেছে। বদলির সময় তিনি এসব খুলে নেওয়ায় কোয়ার্টারটি এখন পরিত্যক্ত

ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক: ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারণ করা

ইউনিফর্মে থাকাকালীন কোনো পক্ষপাতিত্ব করা যাবে না: সদস্যদের উদ্দেশে বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনী সদস্যদের উদ্দেশে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক

রংধনু মডেল স্কুলের ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে রংধনু মডেল স্কুলের ৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রংধনু মডেল স্কুল এ্যান্ড কোচিং থেকে ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি

বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কলেজ চত্বরে বর্ণাঢ্য এই আয়োজনে নবীন শিক্ষার্থীদের হাতে ফুল দিয়ে বরণ