পাম্পে তেল নিয়ে পালানোর চেষ্টা যুবদল নেতার, টাকা চাওয়ায় কর্মীকে গাড়িচাপায় হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সাবেক জেলা যুবদল সভাপতি আবুল হাসেম সুজনের প্রাইভেটকার চাপায় রিপন সাহা (২৮) নামের এক পেট্রোল পাম্পের মিটারম্যান নিহত হয়েছেন।,

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মেসার্স করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল হাসেম সুজনকে আটক করেছে পুলিশ। নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। তিনি গোয়ালন্দ মোড়ের মেসার্স করিম ফিলিং স্টেশনের মিটারম্যান হিসেবে কাজ করতেন।

জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে অবস্থিত মেসার্স করিম ফিলিং স্টেশন (করিম গ্রুপের একটি প্রতিষ্ঠান) থেকে রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের (ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৪) নম্বরের একটি প্রাইভেটকারে তেল নিয়ে মূল্য পরিশোধ না করে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মিটারম্যান টাকা আদায়ের উদ্দেশে গাড়ির সঙ্গে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালে চালক মিটারম্যান রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যান। এতে রিপন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। ওই গাড়িতে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন বসা ছিলেন। এ ঘটনায় আবুল হাসেম সুজনকে আটক করেছে রাজবাড়ী থানা-পুলিশ।

এসংক্রান্ত ৬ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ এ প্রতিবেদকে হাতে এসেছে। ভিডিও ফুটেজে দেখা যায়, জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত প্রাইভেটকার মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এরপর সুজন নিজে একটি কাগজে কিছু লিখে সেটা পাম্পের মিটারম্যানকে দেখাচ্ছে। এর কিছুক্ষণ পর সুজন তার গাড়িতে উঠে যায়। পরে গাড়ির ভেতরে থাকা চালক গাড়ি টান দিলে মিটারম্যান রিপন ওই গাড়ির সঙ্গে দৌড়াতে শুরু করে, গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে এক পর্যায়ে রিপন ওই গাড়ির নিচে চাপা পড়ে।

আটক আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মণ্ডলের ছেলে। সুজন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। গত ২০১৯ সালের ২৮ জানুয়ারি তারিখে সংবাদ সম্মেলন করে বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, আজ ভোর রাতে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত প্রাইভেটকার চাপায় পম্পের মিটারম্যান নিহত হয়েছে। এ ঘটনায় সুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির মরদেহ রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে জাতি বিকল্প খুঁজে নেবে: সালাউদ্দিন আহমেদ

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগে রাষ্ট্র বসে থাকবে না। জাতি বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য

সিরাজগঞ্জে সাত মাস ধরে ঝুলে আছে ওএমএস ডিলার নিয়োগ পক্রিয়া

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয় (ওএমএস)’র নতুন ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি সাত মাস পার হলেও যাচাই বাছাইয়ের সময় ধরে ঝুলে আছে এ নিয়োগ

আওয়ামী লীগের ভবিষ্যৎ কী

বিশেষ প্রতিনিধি: ক্ষমতা হারানো আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে দেখা দিয়েছে মতভেদ। অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দলটিকে জুলাই গণহত্যার জন্য

চাঁদ দেখা গেছে, সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য

মেয়েটাকে পাঠাও, কেউ যেন না জানে – ছাত্রলীগ নেতার অডিও ফাঁস

রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানার একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। চার মিনিট ২৯ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, এক নারী ছাত্রলীগ নেত্রীকে তার

তাহসানের বিয়ে: ভাঙনের সুর মিথিলা’র সংসারে!

ঠিকানা টিভি ডট প্রেস: প্রায় আট বছর অর্থাৎ ২০১৭ সালের ঘটনা। বাংলাদেশী মডেল-অভিনেতা ও গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই নিজেদের ভক্তদের