পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিবেদক: সীমানা জটিলতার কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আদালতের আদেশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, ওই আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত পাবনা-১ ও ২ আসনের ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে।

এর আগে, গত ৫ জানুয়ারি পাবনা-১ ও ২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন। রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা

একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয় : ইকবাল হাসান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, একটি দেশের স্বাধীনতা একবার হয়, দুইবার নয়। সেই স্বাধীনতা আমাদের একটি মানচিত্র,

নাটোরে মাটির নিচে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলায় মাটির নিচে পানির ট্যাংকে লুকিয়ে রাখা প্রায় ১০ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কৃত্রিম

ইয়্যাসের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন সভাপতি শামীউল, সম্পাদক আতিক

নিজস্ব প্রতিবেদক: শামীউল আলীম শাওন কে সভাপতি ও আতিকুর রহমান আতিক কে সাধারণ সম্পাদক করে রাজশাহীর উন্নয়ন, গবেষণাধর্মী স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর

আন্তর্জাতিক আদালতে জিতল বাংলাদেশ, পাচ্ছে ৫১৩ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ২০০৫ সালে সংঘটিত টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণ মামলায় জিতল বাংলাদেশ। এ ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (৫১৩ কোটি ১৫

ভোট থেকে সরে দাঁড়ালেন ৩০৫ জন, প্রতীক নিয়ে প্রার্থীরা মাঠে নামছে আজ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন