পাবনা-১ আসনের সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে সকাল-সন্ধা হরতাল চলছে

পাবনা প্রতিনিধি: পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সন্ধ্যা হরতাল চলছে।

সর্বদলীয় সংগ্রাম কমিটির ডাকে সকাল ছয়টা থেকে শুরু হয়েছে হরতাল। সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে। হরতাল চলাকালে বেড়া পৌর সদরের সকল ব্যবসা প্রতিষ্ঠান৷ ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বেড়ায় সর্বদলীয় সংগ্রাম কমিটির অস্থায়ী কার্যালয়ে আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই হরতালের ডাক দেয়া হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন করা হয়েছে এবং পাবনা-২ আসনের (সুজানগর ও বেড়া উপজেলার একাংশ) সঙ্গে বেড়া উপজেলাকে পুরোপুরি সংযুক্ত করা হয়েছে।

তারপর থেকে ক্ষোভে ফেটে পড়ে বেড়া উপজেলাবাসী। তারা পাবনা-১ (সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে গত ৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-পাবনা মহাসড়ক দুই ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেন।

আন্দোলনকারীরা বলেন, সম্পূর্ন অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলা নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আর বেড়া উপজেলাকে পৃথক করে পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু বেড়া উপজেলার জনগণের ব্যবসা-বাণিজ্য সবকিছু সাঁথিয়ার সঙ্গে যুক্ত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘আমরা ৫০ বছর ধরে পাবনা-১ আসন সাঁথিয়ার সাথে বেড়া উপজেলা মিলেমিশে আছি। দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আসন এটি। অথচ কি কারণে পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দিয়ে আমাদের পাবনা-২ আসনের সাথে দেয়া হলো তা বোধগম্য নয়। আমরা এটা মানি না। অবিলম্বে গেজেট বাতিল করে পাবনা-১ আসনকে পূনর্বহাল করতে হবে। আমাদের দাবি না মানায় আগামীকাল রোববার বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দেয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয়-স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনও সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক সঙ্গে কখনও সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

পদ্মার পাড়ে নতুন কনটেইনার পোর্ট: সম্ভাবনার স্বপ্ন না ব্যর্থতার পুনরাবৃত্তি?

পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্ট নির্মাণের উদ্যোগ পানগাঁও অভিজ্ঞতা সামনে রেখেই ৭৫৬ কোটি টাকার প্রকল্প, বিশেষজ্ঞদের শঙ্কা ও সরকারের প্রত্যাশা নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে

ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৩২ সেকেন্ড নাগাদ এ কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে এর মাত্রা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ইউরোপিয়ান মেডিটেরিয়ান

খালেদা জিয়ার রোগমুক্তিতে টাঙ্গাইলে খতমে কুরআন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল

তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ৭৮, আহত তিন শতাধিক 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরানে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩২৯ জন আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪