পাবনা কারাগারে কয়েদীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে অন্যান্য কয়েদীদের সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৫ আসামিকে শাস্তি স্বরূপ অন্য জেলার কারাগারে স্থানান্তর করা হয়েছে। অভিযুক্ত ৫ জনই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা।

বুধবার (৫ মার্চ), বিকেলে পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে তাদের রাজশাহী ও নঁওগা কারাগারে স্থানান্তর করা হয়।

অভিযুক্তরা হলেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম খান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু, গয়েশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোতাহার হোসেন মুতাই ও আসাদুজ্জামান সুইট সহ অন্য আরেকজন।’

জেল সুপার মো. ওমর ফারুক জানান, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা ও হামলা মামলায় কারাগারে রয়েছেন এসব আসামিরা। কয়েকদিন ধরেই তারা কারাগারে থাকা অন্য সাধারণ কয়েদীদের সাথে খারাপ আচরণ করছিলেন। সবশেষ গত ৩ মার্চ বিকেলে এ পাঁচ কয়েদী কারাগারের অন্য কয়েদীদের সাথে একইভাবে খারাপ আচরণ করেন এবং বাকবিতন্ডায় জড়ান। একপর্যায়ে অন্য কয়েদীদের গায়ে হাত তোলেন তারা।

পরে শাস্তি স্বরূপ কয়েদী তৌফিক ইমাম, শেখ লালু ও আসাদুজ্জামান সুইটকে রাজশাহী এবং মুতাই ও অন্যজনকে নঁওগা জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে।

জেল সুপার মো. ওমর ফারুক আরো বলেন, ‘বিগত সময়ে তারা বাইরে যেমন বেপরোয়াভাবে কথাবার্তা বলেছেন ও চলেছেন, কারাগারেও তেমনই বেপরোয়া হয়ে চলছিলেন। ফলে ঝামেলাটা বাঁধে। অন্য কয়েদীদের সাথে অশোভন আচরণ ও কারাগারে বিশৃঙ্খলার অভিযোগে মঙ্গলবার বিকেলে তাদের রাজশাহী ও নঁওগা কারাগারে স্থানান্তর করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টার পদত্যাগের গুজব শুনে শোডাউন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব শুনে নোয়াখালীর চাটখিলে শোডাউন করেছেন যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ইব্রাহিম খলিল

চানখারপুলে ছয় হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় রাজধানীর চানখারপুল এলাকায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর

সিরাজগঞ্জে ২দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার ইউপি সদস্যদের আইনগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার (২৮

কাল সারাদেশে জামায়াতের বিক্ষোভ, আওয়ামী লীগের হরতাল

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি। রাজধানীর পল্টন মোড়ে

জামায়াত আমিরের হার্টে ৪ ব্লক, শনিবার বাইপাস সার্জারি

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হবে। দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- মাওলানা রফিকুল ইসলাম খান 

জুয়েল রানা: সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু