পাবনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের মারামারি, মোটরসাইকেল ভাঙচুর

পাবনা প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র‍্যালিতে অংশ নিয়ে মারামারিতে জড়িয়েছেন পাবনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আজ বুধবার (১ জানুয়ারি)। দুপুরে পাবনার গোপালপুর এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিতে অংশ নিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে আসেন।

র‍্যালির আগে দুপুর ১টার দিকে জেলা বিএনপির নেতারা বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা দিগবিদিক ছোটাছুটি করতে থাকেন। পরে ছাত্রদল ও বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

মারামারিতে জড়িয়ে পড়া দুই গ্রুপই একপর্যায়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। মারামারির কারণ ও তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কয়েকজন আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

এ বিষয়ে পাবনা জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ওই সময় (মারামারির সময়)। আমরা ফাঁকে ছিলাম, আমরা ঘটনা বুঝতে পারিনি। কারা কি নিয়ে মারামারি করল আমরা খোঁজখবর নিচ্ছি। খবর পেলে আপনাকে জানাব।’

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘তেমন কোনো ঘটনা নয়, একটু ধাক্কাধাক্কি লেগেছিল। পরে নেতারা ঠিক করে দিয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই

দেশ রূপান্তরের নতুন সম্পাদক কামাল উদ্দিন সবুজ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জেষ্ঠ্য সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। জাতীয় প্রেস ক্লাবের সাবেক এ সভাপতি সদ্য বিদায়ী সম্পাদক মোস্তফা মামুনের

সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘিরে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটির বিরুদ্ধে অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ প্রক্রিয়ায় গঠনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সংগঠনের ৫০ জন

সিরাজগঞ্জে জাপানি কোম্পানির মালামাল চুরির প্রতিবাদে সিকিউরিটি কর্মীকে কুপিয়ে জখম

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জাপানি কোম্পানি আইএইচআই’র প্রকল্প এলাকা থেকে দীর্ঘদিন ধরে মালামাল চুরির ঘটনা ঘটছে। এসব অনিয়মে বাধা দেওয়ায় সিকিউরিটি সুপারভাইজার মাসুদ রানা (৩১)

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

অনলাইন ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিম উপকূলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার এ হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা

হামজা চৌধুরীর ছোঁয়ায় বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবল

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে ফুটবল নিয়ে সবশেষ কবে এতটা উন্মাদনা দেখেছিলেন? নিঃসন্দেহে উত্তরটা হবে, ২০১১ সালের ৫ সেপ্টেম্বর। সেদিন আর্জেন্টাইন সতীর্থদের নিয়ে ঢাকায় পা