পাবনায় দুইপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে।

এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

‎নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মন্ডলের ওরফে কবু মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিকের কাজ করেন।

‎‎চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ বলেন, নিহত আবু বকর মন্ডল ও আহত আজিজ মন্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে নয়টার দিকে তাদের দু’পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ হয়। এ সময় আপন চাচতো ভাই আবু বকর টেটাবিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এ সময় আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের শারিরীক অবস্থা গুরুতর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়। একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। এখনও কেউ অভিযোগ দেয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘ইরানে কোনো যুদ্ধ নয়’, হোয়াইট হাউসের সামনে মার্কিনিদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইরানে হামলা চালানোর বিষয়টি পর্যালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার

সরাইলে ফুটবল টুর্ণামেন্টের নামে কৃষকদল নেতার চাঁদাবাজি 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র চুন্টা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্টের নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সরাইল উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ

শিয়ালকোল আন্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলা শিয়ালকোল ইউনিয়নের ৮টি দলের অংশগ্রহণে বুধবার (২৮মে) বিকেলে আন্ত ফুটবল প্রতিযোগিতার গ্রুপ পর্ব শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। শিয়ালকোল ক্রীড়া সংঘের আয়োজনে

সলংগায় ৩২৮ গ্রাম হেরোইনসহ নারী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলংগা থানায় ৩২৮ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বুধবার (১৪ আগস্ট) রাত ১টা ৪৫ মিনিটে ন্যাশনাল ফুড ভিলেজ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

অনলাইন ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) রাতে সীমান্তে পাক সেনাদের সঙ্গে আফগানিস্তানের সীমান্তরক্ষীদের এ সংঘর্ষ চলে।