পাবনায় কুষককে কুপিয়ে হত্যাচেষ্টা করলো আ.লীগ নেতাকর্মীরা, হাসপাতালে মারধর করতে এসে ধরা!

পাবনা প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় উপজেলায় মো: হাসানুর হক (৪৫) নামের এক কুষককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

ভুক্তভোগীকে হাসাপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের ভিতরেই রোগীর স্বজনদের মারধর করে রুমের ভিতরে আটকে রাখে। মামলা করলে হত্যা সহ নানা হুমকি দেওয়া হয়৷ এময় অবস্থা বেগতিক দেখে হাসপাতাল কর্তৃপক্ষ থানা পুলিশে খবর দিলে হাতেনাতে দুজনকে আটক করা হয়।

‎বুধবার (২০ আগষ্ট) বিকেলে পাবনা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। এর আগে সকালে উপজেলার একদন্ত ইউনিয়নের চক চবিবাড়ির ত্রিমোহনী এলাকায় কুপিয়ে গুরুতর আহত করা হয়।

‎ভুক্তভোগী হাসানুর হক একদন্ত ইউনিয়নের চক চবিবাড়ি এলাকার আব্দুল বারেক বিশ্বাসের ছেলে। তিনি কৃষকের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

‎আটককৃতরা হলেন- একদন্তের চক চবিবাড়ির ত্রিমোহনী এলাকার হাশেম মুন্সির ছেলে খায়রুল ইসলাম ও মৃত রোস্তম মুন্সীর ছেলে হাশেম মুন্সী। এছাড়াও হাশেম মুন্সীর স্ত্রী খাদেজা খাতুন জড়িত বলে এজহারে উল্লেখ করা হয়েছে। তারা একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদধারী নেতা বলে জানা গেছে। তবে বর্তমানে স্থানীয় বিএনপি নেতাদের ছত্রছায়ায় থেকে অপকর্মে লিপ্ত রয়েছে।

‎মামলার এজহার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আটঘরিয়ার ত্রিমোহনীর চৌরাস্তা মোড় পৌছামাত্র ৪/৫ জন আসামি হাতে ধারালো চাপাতি, হাসুয়া, লোহার রড, বাঁশ ইত্যাদি দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী হাছানুর হকের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। নিষেধ করলে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর হাসপাতালের জরুরি বিভাগে রোগীর স্বজন ও স্বজনদের উপর হামলা করা হয়। রুমে আটকিয়েও রাখা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সদর থানা পুলিশকে খবর দিলে দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।

‎ভূক্তভোগীর স্ত্রীর মোছাঃ ববি খাতুন বলেন, এরা আওয়ামী লীগ করত। এখনো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। এরা এখনো বিভিন্ন জায়গায় চাঁদাবাজী ও মাস্তানি গুন্ডামী করে বেড়াচ্ছে। আমার স্বামীকে ব্যাপকভাবে কুপিয়েছে। শুধু তাই নয় হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের মধ্যেও আমাদের উপর হামলা করা হয়। এসময় তারা বলে যে মামলা করলে এলাকায় যেতে দেবনা। কেউ আমাদের কিছুই করতে পারবে না। বর্তমানে তারা বিএনপি নেতাদের সঙ্গে মিলেমিশে এসব অপকর্ম করে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন আমাদের হাতে রয়েছে। আসলে আমরা এখনো নিরাপত্তা পাচ্ছি না। এদের কঠিন শাস্তি দিতে হবে। অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দাবি জানান তিনি।

‎আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুষ্কৃতকারীরা কুপিয়ে গুরুতর আহত করেছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। সদর থানা পুলিশ দুজনকে আটক করেছে। আমরা তাদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। অন্য আসামীদেরও আটক করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সন্তান জন্ম দিয়েই প্রেমিকের সঙ্গে পালালেন মা!

সময়ের কন্ঠস্বর ডেস্ক: এবার ঘটল এক বিরল ঘটনা। সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরেই প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলেন এক মা (২০)। গত মঙ্গলবার দুপুরে যশোর ২৫০

ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন। রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা

বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ধান গবেষণা সড়ক এলাকায় শিশু ধর্ষণ মামলার আসামি সুজন নামের এক তরুণ গণপিটুনিতে নিহত হয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) বিকালে বরিশাল নগরীর

সিরাজগঞ্জে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে বুধবার (২৩জুলাই) বিকেলে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক কোরিয়ান বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে বাড়ছে ফিলিস্তিনের প্রতি সমর্থন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি জোরালো হচ্ছে।স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের ১৪৭ সদস্য দেশ।একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ