পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুন্নার মোড়ের তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।,

পাকশী হাইওয়ে থানার ইনর্চাজ মোশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন (৩০) ও মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুর বাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। মাঝপথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে দাঁড়িয়েছিলেন। সেসময় পিছন থেকে আসা একটি কার্ভাডভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, শিশুকন্যা এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং তিনজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায়

লতিফ সিদ্দিকীর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা 

জহুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী

কুষ্টিয়ায় স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষন, আটক ৫

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবন্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গূহবধূ। স্বামীর সামনে চারজন মিলে ওই গূহবধুকে ধর্ষন করা হয়। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে

ইসরায়েলি হামলায় আরও ৭১ ফিলিস্তিনি নিহত, খাবার বঞ্চিত অনেকে

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নতুন করে আরও ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক মানুষ। এতে করে অবরুদ্ধ এই

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। শুক্রবার তারা ঢাকায় পৌঁছাবেন। ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে,

পলাতক ৮৭ পুলিশ কর্মকর্তা, রেড নোটিশে সাড়া দিচ্ছে না ইন্টারপোল

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ডিআইজি, এসপিসহ বিভিন্ন পর্যায়ের ৮৭ পুলিশ কর্মকর্তা। তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ