পাগল বেশে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে কারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ভারতের দিক থেকে পাগলবেশে একের পর এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করছে। এদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে জনমনে উঠেছে নানা প্রশ্ন।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতি হতে শুরু করে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ সেই সংকটকে আরও গভীর করেছে। বাংলাদেশ সরকারের প্রতিবাদে বিএসএফ পিছু হটলেও, উত্তেজনা কমেনি।

সম্প্রতি, ভারতের দিক থেকে আসা পাগলবেশী ব্যক্তিদের দেখা যাচ্ছে সীমান্ত এলাকায়। এদের অনেকে হিন্দিতে অসংলগ্ন কথা বলছে, যেমন “বন্ধ করদো মেনে বাঁচা দিয়া।”

তাদের অস্বাভাবিক আচরণ সন্দেহ তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, এই প্রবেশকারীরা মানসিক রোগী নাও হতে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজিবি ও স্থানীয় প্রশাসন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে, ভারতীয় এই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের আসল কারণ নিয়ে আলোচনা থেমে নেই।

বিশ্লেষকরা মনে করছেন, এটি কেবল সীমান্ত উত্তেজনারই অংশ নয়। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তাদের ব্যবহৃত ভাষা, পোশাক এবং আচরণ খতিয়ে দেখলে স্পষ্ট, বিষয়টি সাধারণ নয়। জনমনে এখন একটাই প্রশ্ন-এরা কারা এবং তাদের আসল উদ্দেশ্য কী’?

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে ৮ বছর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ: বৃদ্ধ গ্রেপ্তার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আব্দুল সালাম (৬৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার 

ফিলিপাইনে ভয়াবহ দুর্যোগে ২৬ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: টাইফুন কালমেগির প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে মধ্য ফিলিপাইনের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে,

বেগম খালেদা জিয়াই জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন, দেশ ও জাতির সকল ক্রান্তিকালে সুশীল সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষের

চকরিয়ায় কনস্টেবলের স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল হোতা গ্রেফতার

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ কনস্টেবলের স্ত্রীর উপর সংঘটিত ধর্ষণ ও চুরির ঘটনায় অভিযুক্ত আবুল কালাম ওরফে পারভেজ (৫০) নামে একাধিক মামলার পলাতক

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৩১ মার্চ)’ সকাল সাড়ে ৮টায় এ

আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার: আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, ‘আজহারের ফাঁসির রায় ছিল