পাগলা মসজিদের দানবাক্সে নতুন রেকর্ড, মিললো ৩২ বস্তা টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স আবারো ভেঙেছে আগের সব রেকর্ড। এবার চার মাস ১৭ দিন পর মসজিদের ১৩টি লোহার দানবাক্স খুলে মিলেছে ৩২ বস্তা নগদ টাকা। সঙ্গে রয়েছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপার অলংকার।

শনিবার সকাল সাতটা থেকে শুরু হয় দানবাক্স খোলার প্রক্রিয়া। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

টাকা গণনায় অংশ নিয়েছে প্রায় ৫০০ জনের একটি দল যার মধ্যে রয়েছে প্রশাসন, ব্যাংক কর্মকর্তা, মাদ্রাসার ছাত্র এবং মসজিদ কমিটির সদস্যরা। এখনো গণনার কাজ চলছে।,

এর আগে, ২০২৪ সালের ১২ এপ্রিল ১১টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল নয় কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা। তারও আগে, ২০২৩ সালের ৩০ নভেম্বর পাওয়া যায় ৮ কোটি ২১ লাখ টাকারও বেশি।

পাগলা মসজিদে শুধু মুসলমানরাই নন, নানা ধর্ম-বর্ণের মানুষ দান করে থাকেন। লোকমুখে প্রচলিত আছে, এখানে মানত করলে মনের আশা পূরণ হয়। কেউ দান করেন নগদ টাকা, কেউ স্বর্ণালঙ্কার, আবার কেউ নিয়ে আসেন গরু, হাঁস-মুরগি কিংবা বিদেশি মুদ্রাও।

আড়াইশ বছরের পুরোনো এই মসজিদটি বর্তমানে দেশের অন্যতম ধর্মীয় ও দানবহুল প্রতিষ্ঠান। মসজিদের আয় থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং সমাজকল্যাণমূলক কাজেও অর্থ সহায়তা দেওয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, এখানে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ১১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই কমপ্লেক্সে একসঙ্গে ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এ মসজিদ শুধু কিশোরগঞ্জ নয়, এখন পুরো বাংলাদেশের ধর্মীয় ঐতিহ্য ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে যুবদলনেতা বিপুল হত্যার বিচার দাবীতে অঝোড়ে কাঁদলেন মা 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের রামবাড়ি মহল্লার কাপড় ব্যবসায়ী ও যুবদল নেতা আজমীর হোসেন বিপুল(৪০) হত্যার বিচার ও হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবীতে সংবাদ

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের

রায়গঞ্জে আন্তর্জাতিক  সাক্ষরতা দিবস পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। সোমবার বিকেলে সিডিপির ঘুড়কা কার্যালয়ে

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

অনলাইন ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত

পাগল বেশে সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসছে কারা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনা নতুন রূপ নিয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে তৈরি হওয়া অস্থিরতার মাঝে ভারতের দিক থেকে পাগলবেশে একের পর এক ব্যক্তি

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেফতার ৯

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার, পাশাপাশি দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন