পাক-ভারত পরমাণু যুদ্ধের বাস্তবতা

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বুধবার দক্ষিণ এশিয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে ভারত নস্যাত করতে চায় বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, পাকিস্তান আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে আগ্রহী।

২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর থেকে ভারতের সাথে পাকিস্তানের টানাপোড়েন চলছে। তারই প্রেক্ষাপটে এ মন্তব্য করলেন বিলাওয়াল। দিল্লি প্রমাণ ছাড়াই ইসলামাবাদকে হামলাকারীদের মদদ দেওয়ার অভিযোগে ৭মে পাকিস্তানে হামলা চালায়। ১০মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধের ইতি টানে দেশ দুটি।

এমন পরিস্থিতিতে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করতে বিলাওয়ালের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ সফর করছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সফরের পর তারা বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে। এরপর তারা ইউরোপীয় কমিশনের সদস্যদের সাথে আলোচনার জন্য বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবে।,

লন্ডনে পাকিস্তান হাইকমিশনে বুধবার এক সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, ‘ভারত প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে ব্যর্থ করতে চায়, কিন্তু তাদের চেষ্টা সফল হবে না। প্রয়োজনে যুক্তরাষ্ট্র ভারতকে আলোচনার টেবিলে টেনে আনবে। ভারতের সাথে সাম্প্রতিক সংঘাত কাশ্মীর বিরোধকে একটি বৈশ্বিক ইস্যুতে পরিণত করেছে। যদিও নয়াদিল্লি এটিকে অভ্যন্তরীণ বিষয় বলার চেষ্টা করেছে।‘

তিনি আরও বলেন, ‘যুদ্ধের সময়, কূটনৈতিক ফ্রন্টে কাশ্মীরের বিষয়ে অগ্রগতি হয়েছে। ট্রাম্প বলেছেন, কাশ্মীরের বিষয়ে মধ্যস্থতা করা উচিত। কাজেই বিষয়টি এখন একটি বৈশ্বিক সমস্যা। ভারতকে মেনে নিতে বাধ্য করা হয়েছে যে কাশ্মীর শুধুই একটি দ্বিপাক্ষিক বিষয় নয়।‘

তিনি বলেন, প্রতিনিধিদলটি ব্রিটিশ হাউস অফ কমন্সে সর্বদলীয় কাশ্মীর সম্মেলনের সদস্যদের সাথে একটি বৈঠক করেছে। যারা স্বীকার করেছে, কাশ্মীর একটি আন্তর্জাতিক ইস্যু। এবং তারা বিষয়টি নিয়ে কথা বলতে চায়।

বিলাওয়াল বলেন, ‘পাকিস্তান বিশ্বাস করে যে সংলাপের মাধ্যমে কাশ্মীর, পানি বা সন্ত্রাস-সব সমস্যার-সমাধান করা যেতে পারে। যুদ্ধ সমাধান নয়। ভারত মিথ্যা বলছে। আমরা প্রমাণ করেছি আমরা যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক ফ্রন্টেও ভারতকে পরাজিত করতে পারি। আমরা শান্তির কথা বলছি আর ভারত যুদ্ধের কথা বলছে।‘

এক প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, ‘সিন্ধু পানি চুক্তি স্থগিত বা বাতিল করার কোনও অধিকার ভারতের নেই। পেহলগাম হামলার পর দিল্লি চুক্তিটি স্থগিত রেখেছে। চুক্তিটি এখনও অক্ষত। চুক্তি স্থগিত রাখার বিষয়ে ভারতের বিবৃতি সিন্ধু পানি চুক্তির লঙ্ঘন। এমনকি চুক্তি স্থগিত করার হুমকি দেওয়াও জাতিসংঘের সনদের লঙ্ঘন। ভারত এটি স্থগিত করলে আমরা একে যুদ্ধের চেষ্টা বলে ধরে নেব। সেক্ষেত্রে পরমাণু যুদ্ধের বাস্তবতাকেও অস্বীকার করা যায় না। ভারতকে অবশ্যেই চুক্তি স্থগিত রাখার বিষয়ে বিবৃতি প্রত্যাহার করতে হবে।‘

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন উপায়, হাজারে কাটবে দেড় টাকা

নিজস্ব প্রতিবেদক: বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে এখন লেনদেনে খরচ হবে ১.৫ টাকা। বাংলাদেশের যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে এই সুবিধাটি

মানসিক রোগীকে হুমকির পর মেরে হাসপাতালে পাঠাল যুবদল নেতা

ডেস্ক রিপোর্ট: ঢাকার কেরানীগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রথমে মানসিক রোগীকে হুমকি এবং পরে মারধর করে হাসপাতালে পাঠানোর অভিযোগ উঠেছে নব্য যুবদল নেতা রাসেল সরকার

১০ হাজার অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

ঠিকানা টিভি ডট প্রেস: আইন লঙ্ঘনসহ নানা অভিযোগে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। গত ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন

বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশীদের গন্তব্য

ঠিকানা টিভি ডট প্রেস: গত কয়েক বছর বাংলাদেশী পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ঘুরতে গিয়ে বাংলাদেশীদের কেউ কেউ প্রতিবেশী কম্বোডিয়া বা

সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৃথক এলাকায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিবনগর ইউনিয়ন ও কাজিহাল

এনবিআরের আন্দোলন নিয়ে সরকারের হুঁশিয়ারি: ‘চাকরি অত্যাবশ্যক সার্ভিস ঘোষণা’

অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার (২৯ জুন) বিকেলে এক বিবৃতিতে সরকার জানিয়েছে, রাজস্ব