পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী, আমরা ৯০ হাজার জীবন হারিয়েছি: শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তান যে অগাধ ত্যাগ স্বীকার করেছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পাওয়া উচিত। খবর জিও নিউজের।

শুক্রবার ইউম-এ-তাশাক্কুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ প্রদানকালে তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমরা প্রায় ৯০ হাজার মানুষের জীবন হারিয়েছি এবং আমাদের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ১৫০ বিলিয়ন ডলারের বেশি।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের এই প্রচেষ্টা কেবল নিজের সীমান্তের ভেতরে শান্তি ফিরিয়ে আনার জন্য ছিল না, বরং গোটা বিশ্বের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও পরিচালিত হয়েছে। তিনি বলেন, যদি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই না করত, তাহলে তারা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত।

তিনি আরও বলেন, পাকিস্তান যে কষ্ট, আত্মত্যাগ ও ক্ষতির মধ্য দিয়ে গিয়েছে, তা বিশ্বের স্বীকৃতি পাওয়া উচিত। বিশ্বকে আমাদের সংগ্রাম ও অবদানের মূল্যায়ন করতে হবে।অনুষ্ঠানে সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের অভিষেক অনুষ্ঠানের নামে চাঁদাদাবী

নজরুল ইসলাম: যারা জোগায় ক্ষুধার অন্ন, আমরা আছি তাদের জন্য এই স্লোগানকে ধারন করে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে জেলায় উপসহকারী কৃষি

আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: আলেম-ওলামাদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে

রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিবার বিকেলে শালিয়াগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউনিয়ন কৃষক দলের সভাপতি

রামুর মিঠাছড়িতে এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগ যুবদল আহবায়কের বিরুদ্ধে

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল্লাহ

তিন সমঝোতা স্মারকের সম্ভাবনা নিয়ে আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এই সফরে ইন্টারনেট ব্যান্ডউইডথ বিনিময়সহ তিনটি সমঝোাতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনার

প্যারোলে মুক্তি পেলে পাক-আফগান সংঘাত সমাধানের প্রস্তাব ইমরান খানের

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছেন। এ জন্য প্যারোলে

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন