পাকিস্তান ভারতে হামলা চালাবে, যা দেখে মজা না পেলে টাকা ফেরত: জেনারেল শরিফ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রাসী নীতি ও আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র ও আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এই মন্তব্য করেন।,

তিনি স্পষ্ট ভাষায় বলেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে কোনো সামরিক দুঃসাহস দেখায়, তবে তার এমন জবাব দেওয়া হবে যে, যা দেখে “মজা না পেলে টাকা ফেরত” দেওয়ার হবে।

তিনি আরও বলেন, আফগানিস্তানকে ব্যবহার করে ভারত দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কাবুলের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনার পেছনেও ভারতের প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তার ভাষায়, ভারত ‘শত্রুর শত্রু বন্ধু’ নীতিতে বিশ্বাসী এবং দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করাই তাদের মূল লক্ষ্য।

পাক সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ২০২৬ সাল কেমন হবে, তা নির্ভর করবে পাকিস্তান কীভাবে দাঁড়ায় এবং কীভাবে প্রতিক্রিয়া জানায় তার ওপর। তিনি অভিযোগ করেন, ভারত পাকিস্তানের অস্তিত্বই মেনে নিতে চায় না এবং ধারাবাহিকভাবে সীমান্ত উত্তেজনা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পাকিস্তানকে তিনি ‘সৃষ্টিকর্তার দান’ উল্লেখ করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেকোনো দিক থেকে আসা চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ভারতের উসকানিমূলক তৎপরতার জবাব দিতেই পাকিস্তান এবার আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর বার্তা দিয়েছে। দক্ষিণ এশিয়ায় শান্তি চাইলে ভারতের উচিত হবে আগ্রাসী নীতি পরিহার করা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে সুখবর দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তান ও ইরান-ইসরাইল যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরাইল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ট্রাম্প। মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি

সাগরে দ্বীপ দখল করল চীন, প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে একটি দ্বীপ দখল করেছে চীন। এ নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম

গাজায় একই পরিবারের ১৬ সদস্যসহ নিহত ৭৫

অনলাইন ডেস্ক: ঈদের দ্বিতীয় দিনেও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় একই পরিবারের ১৬ সদস্যসহ অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক

মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশিসহ ৩ শতাধিক অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশটির জালান ইকো ম্যাজেস্টিক ১/২ সি,

প্রসিকিউশনে শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন। সেই সঙ্গে গুমের ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণও মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য

রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে এইচ.জি.বি.এল রৌহা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান শিক্ষক আসাদুল