পাকিস্তানে ৯ যাত্রীকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: পাকিস্তানে অন্তত নয়জন যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। শুক্রবার (১১ জুলাই) বেলুচিস্তানের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী একটি বাস প্রথমে গতিরোধ করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের ঝোব শহরের কাছে ঘটেছে এই ঘটনা। বন্দুকধারীরা বাসটি থামিয়ে যাত্রীদের বের করে আনে। এরপর এক এক করে নয়জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে।

ঝোবের সহকারী কমিশনার নাভিদ আলম বলেছেন, যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর বন্দুকধারীরা তাদের ওপর গুলি চালায়। তিনি জানান, নিহতদের লাশ রেখনি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এই হামলার কড়া নিন্দা জানিয়েছে। তিনি এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছেন।,

শাহিদ রিন্দ বলেছেন, সন্ত্রাসীরা বাস থেকে যাত্রীদের টেনে নামায়, তাদের পরিচয় নিশ্চিত করে এবং নির্মমভাবে নয়জন নিরীহ পাকিস্তানিকে হত্যা করে।

সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি। সেই সঙ্গে পুরো ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।,

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, ইতোমধ্যে এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট। সংগঠনটির একজন মুখপাত্র বলেছেন, মুসাখাইল-মাখতার এবং খাজুরি হাইওয়ে ব্লক করার পর নয়জনকে তারা হত্যা করেছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মার্কিন হামলার আশঙ্কার মধ্যে ইরানে ফের চলছে জেন-জি বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে ফের মাথাচাড়া দিচ্ছে জেন-জি বিক্ষোভ। রাজধানী তেহরানে রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল

চাঁদাবাজির বিরুদ্ধে উত্তাল ইবি: ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক; রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে

মেহেরপুরে বিদেশী পিস্তল সহ একজন গ্রেপ্তার 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ১টি বিদেশী পিস্তল,৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিনসহ গােলাম মােস্তফা ডাকু (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ডাকু জেলার গাংনী পৌর

আট কুকুরছানা হত্যার অভিযোগে সরকারি বাসা ছাড়তে বাধ্য হলেন কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুর ছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী নিশি

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের মনোনয়ন পত্র সংগ্রহ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী মুফতি হাজী শেখ মুহাম্মদ নুরুন