পাকিস্তানে ৮০০ বিলিয়ন রুপির স্বর্ণের খনির সন্ধান

অনলাইন ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ দাবি করেছেন, অ্যাটকে ২৮ লাখ তোলা স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। যার মূল্য প্রায় ৮০০ বিলিয়ন রুপি।

ব্যাপক গবেষণার মাধ্যমে স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রায় ৩২ কিলোমিটার জুড়ে ওই স্বর্ণের খনি বিস্তৃত। খবর জিও নিউজের।

পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সাবেক এই সদস্য জানিয়েছেন, পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপ দ্বারা স্বর্ণের খনির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরও বলেন, এই আবিষ্কার পাঞ্জাবের প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। এটি পাকিস্তানের খনিজসম্পদ ব্যবহারের এক ঐতিহাসিক মাইলফলক এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করবে। ভূতাত্ত্বিক জরিপ বিভাগ ১২৭টি স্থানে নমুনা পরীক্ষা করেছে।

এদিকে বর্তমান প্রাদেশিক খনিজ ও খনিজসম্পদ মন্ত্রী সরদার শের আলি গোরচানি দৈনিক জং-কে জানান, স্বর্ণের মজুদ নিশ্চিত করতে সরকার গবেষণার ওপর জোর দিয়েছে।

স্বর্ণের খনি থেকে চুরি রোধে সরকার ধারা ১৪৪ আরোপ করেছে বলে তিনি জানান। তিনি বলেন, অ্যাটকে আবিষ্কৃত স্বর্ণ খনি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে। এই নিলাম সম্পর্কে তথ্য প্রচার করা হবে এবং একটি নিলাম কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন অ্যাটকের ডেপুটি কমিশনার।

তিনি আরও জানান, নিলামের নিয়ম প্রণয়ন করা হয়েছে এবং এই নিয়ম পাঞ্জাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক হামলায় দুজন বাংলাদেশি নাগরিক নিহত এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয়

বর্শা নিক্ষেপে দেশ সেরা বেলকুচির মেয়ে তারিন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচির মেয়ে তারিন খাতুন ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় বর্শা নিক্ষেপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন। তারিন জেলার বেলকুচি

বিএনপি ও জামায়াতের সংঘর্ষ, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) রাতে উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায়

সিরাজগঞ্জে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের যাবজ্জীবন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ পৌর এলাকায় ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই স্বপন শেখ ওরফে ডোবার (৩১) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের

সেনাবাহিনীকে নিয়ে জাতিসংঘের যে সিদ্ধান্তের কারণে হাসিনার পতন!

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিবিসি হার্ডটকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ৫ আগস্টে শেখ হাসিনার পক্ষে থাকলে