পাকিস্তানে ৫.৮ ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক: চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় উৎপন্ন একটি ভূমিকম্প শুক্রবার (৯ জানুয়ারি) পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। কম্পনের প্রভাব রাজধানী ইসলামাবাদ, পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত, শাংলা, বুনেরসহ আশপাশের জেলাগুলোয় পড়েছে। পাকিস্তান আবহাওয়া দপ্তরের অধীন জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে, চীন-তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায়।

কম্পনের সময় ভবন কেঁপে ওঠে এবং সতর্কতামূলকভাবে মানুষ ঘর থেকে বাইরে বের হয়ে আসে। তবে এখন পর্যন্ত কোথাও হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ২১ অক্টোবর ইসলামাবাদ, খাইবার পাখতুনখোয়া, আজাদ জম্মু ও কাশ্মীর এবং আশপাশের এলাকায় ৫.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। সেই সময় ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। এর গভীরতা ছিল ২৩৪ কিলোমিটার। এছাড়া, এই এলাকায় কমপক্ষে চার দিন আগে ৫.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান, আফগানিস্তানসহ এই অঞ্চলে ভূকম্পনের ঘটনা ঘন ঘন ঘটছে, কারণ এটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে আফগানিস্তানের পূর্বাঞ্চলের দুর্গম এলাকায় ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত এবং আরও কয়েক হাজার আহত হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪৩ মিনিটের বৈঠক, নানা কৌতূহল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গত বৃহস্পতিবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আকস্মিক সাক্ষাৎ রাজনৈতিক মহলে নানা কৌতূহলের জন্ম দিয়েছে। এটিকে সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য

রাষ্ট্রপতি পদে বিএনপির চার সিনিয়র নেতার নাম আলোচনায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক ও জনমত উভয় ক্ষেত্রেই আলোচনার মাত্রা বেড়েছে। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদে রয়েছেন, তবে তার পদত্যাগ

অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি 

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের

পাকিস্তানে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত বেড়ে ১৯

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এ তথ্য জানিয়েছেন

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ইসরাইলের পৃথক বিমান হামলায় নিহত এই কর্মকর্তাদের মধ্যে

ইসলামি রাজনীতিতে জোটের হিসাব-নিকাশ, একাধিক মঞ্চে বিভাজনের আভাস

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি রাজনৈতিক দলগুলো। তবে ঐক্য নয়, বরং বিভাজনের আভাসই স্পষ্ট হচ্ছে দলগুলোর অবস্থান বিশ্লেষণে। এখন