পাকিস্তানে হামলায় নিহত ৭০, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন জায়গায় মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন এবং সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলায় ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।’

বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরে ‘৯টি সন্ত্রাসী ঘাঁটিতে’ ২৪টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এ অভিযানে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং আরো ৬০ জনের বেশি আহত হয়েছেন। যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে ‘বড় ধরনের ধাক্কা’ দিয়েছে।

এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, আহমেদপুর ইস্ট এলাকায় সুবহান আল্লাহ মসজিদে হামলায় ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইটি শিশু, ৭ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। ওখানে আহত হয়েছেন ৩৭ জন।

এছাড়া মুজাফফারবাদের কাছে বিলাল মসজিদে হামলায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী একজন কিশোরী ও ১৮ বছর বয়সী এক তরুণ নিহত, এবং দুইজন আহত হয়েছেন। মুরিদকের উম আল-কুরা মসজিদে হামলায় ৩ জন নিহত ও একজন আহত হয়েছেন। শিয়ালকোট ও শাকারগড় এলাকায়ও হামলা করা হয়েছে, কিন্তু সেখানে কেউ হতাহত হননি।’

সূত্র: এনডিটিভি ও বিবিসি বাংলা

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লাইভে এসে দেবিদ্বারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন এমপি হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর নির্বাচনী এলাকার উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০

নিজস্ব প্রতিবেদক: রাজধানী উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২০ জন নিহত হয়েছে। এ ছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় ১৭১ জন চিকিৎসাধীন রয়েছে। সোমবার রাতে

শাপলা চত্বরে গণহত্যার পুরস্কার পান ‘ডিবি হারুন’

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশে থেকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন ডিএমপি

শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠন করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া

বাগেরহাটের মোরেলগঞ্জের খাল থেকে দিনমজুর মো.জাকির খানের ভাসমান মরদেহ উদ্ধার 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সদর বারইখালী খাল থেকে মো.জাকির খান (৫০) নামের এক দিনমজুরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ২৭

যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পাড়ি দিলো সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন

নজরুল ইসলাম সিরাজগঞ্জ: প্রথমবার যমুনা রেল সেতু হয়ে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে প্রথমবারের মতো পাড়ি দিলো ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ