পাকিস্তানে মসজিদে বোমা হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৬৯। এই হামলার দায় ইতোমধ্যে স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তবে এই হামলার নেপথ্যে- কারা আছেন তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তর।

আনসারুল্লাহ ইসলামাবাদে খাদিজা কুবরা (সা.) মসজিদে সংঘটিত বিস্ফোরণকে বিশ্বাসঘাতকতাপূর্ণ ও অপরাধমূলক হামলা বলে অভিহিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে বলে জানিয়েছে আনসারুল্লাহ।

আনসারুল্লাহ জানায়, যুক্তরাষ্ট্র তাকফিরি গোষ্ঠীগুলোকে হাতিয়ার করে অভ্যন্তরীণ বিভেদ সৃষ্টি করতে চায়, যাতে মুসলিম উম্মাহ শত্রুদের ষড়যন্ত্র ও ইসলামী পবিত্রতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারে।

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটি ১০ লাখ জনসংখ্যার পাকিস্তানে সুন্নি মুসলিমদের অনুসারী বেশি। দেশটিতে শিয়া সম্প্রদায় সংখ্যালঘু। শুক্রবারও শিয়া মুসলিমদের লক্ষ্য করে হামলা হয়েছে। এর আগেও তারা বিভিন্ন সময় সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়েছে। বিশেষ করে কট্টরপন্থী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের ওপর হামলা চালিয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়া‌শে নাশকতার অভিযোগে আওয়ামী লী‌গের দুই নেতা আটক

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়া‌শে নাশকতার অভিযোগে আওয়ামী লী‌গের দুই নেতা‌কে আটক করেছেন তাড়াশ থানা পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত দেড়টার দিকে তাঁ‌দের নিজ বাড়ি

রায়গঞ্জে হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে পিতা-পুত্রকে মারপিট, গ্রেফতার ১

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে এক ব্যবসায়ী পিতা-পুত্রকে নির্মমভাবে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রায়গঞ্জ থানায় ৭

ভারতের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

অনলাইন ডেস্ক: স্থানীয় দমকল কর্মকর্তা জয়েশ খাদিয়া বলেন, ‘বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।‘ ভারতের আহমেদাবাদ

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। শুক্রবার গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত পাকিস্তানে হামলা

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬০ বছর বয়সী ইয়াকুব আলী নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বিশ্ব

ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন

অনলাইন ডেস্ক: ইরানের তৈরি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব বলে উল্লেখ করেছে সামরিক সাময়িকী Military Watch Magazine।