পাকিস্তানে ভয়াবহ সংঘর্ষ: সেনা ও সন্ত্রাসীসহ নিহত ৪৭

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৫ জনকে ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ এবং ১২ জনকে সেনাসদস্য বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বাজউর ও দক্ষিণ ওয়াজিরিস্তানে দুটি পৃথক অভিযানে এই হতাহতের ঘটনা ঘটে। বাজউরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো অভিযানে সেনাদের সঙ্গে কয়েক ঘণ্টার গোলাগুলিতে ২২ সন্ত্রাসী নিহত হয়। দক্ষিণ ওয়াজিরিস্তানের অভিযানে আরও ১৩ জন নিহত হয়, তবে সেখানে ১২ সেনাসদস্য প্রাণ হারান।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতরা ভারত-সমর্থিত ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য। তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় তৎপর ছিল। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

পাক সেনারা জানায়, গোয়েন্দা প্রতিবেদনে আফগান নাগরিকদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। আইএসপিআর বলেছে, “ফিতনা আল-খাওয়ারিজ আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যা উদ্বেগজনক। পাকিস্তান আশা করে আফগান সরকার দায়িত্বশীল আচরণ করবে।”

আইএসপিআর আরও জানায়, “আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ পাকিস্তান থেকে ভারত-পৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূলের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।”

২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী হামলা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) তথ্য অনুযায়ী, শুধু আগস্ট মাসেই দেশটিতে সন্ত্রাসী হামলা ৭৪ শতাংশ বেড়েছে। ওই মাসে বিভিন্ন হামলায় ১৯৪ জন নিহত হয়।

সূত্র: জিও নিউজ

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশের ওপর শুল্ক স্থগিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের ওপর পারস্পরিক শুল্ক কার্যকর স্থগিত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।’ বুধবার দিবাগত রাতে

সকাল ৯টার মধ্যে ঢুকতে হবে অফিসে, দেরি হলেই শাস্তি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে অফিসে উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এখন থেকে নির্ধারিত সময়ের পরে অফিসে

সিরাজগঞ্জে কৃষক সার ডিলার ও বিএফএদের সাথে মতবিনিময়

নজরুল ইসলাম: চলতি বোরো মৌসুমে কৃষকদের মাঝে সার সরবরাহ ব্যবস্থাপনা সঠিক রাখা ও কৃষকদের সমস্যা দূর করার লক্ষ্যে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের

জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবকের বিষপান, হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট: পুনর্বাসনসহ দুই দাবি পূরণে জুলাই আন্দোলনে চোখ হারানো ৪ যুবক রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা অবস্থায় বিষপান করেছেন। আজ রবিবার (২৫

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাধারণ কিংবা উপনির্বাচনে বলপ্রয়োগ বা জবর-দখলের কারণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করায় সক্ষমতা হারালে ভোটকেন্দ্র কিংবা পুরো নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে পারবে নির্বাচন

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে সাড়ে ১৩ কিলোমিটারে যানজটের শঙ্কা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও যমুনা সেতু-ঢাকা মহসড়কে