পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১০৪ শিশুসহ নিহত ২২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে চলমান বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও বজ্রপাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে। নিহতদের মধ্যে রয়েছে ১০৪ শিশু, ৪০ জন নারী ও ৭৭ জন পুরুষ।

মঙ্গলবার (২২ জুলাই) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন—তাদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন শিশু। আহত হয়েছেন আরও ১০ জন।

চলতি বর্ষা মৌসুমে এ পর্যন্ত মোট ৫৯২ জন আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাঞ্জাব প্রদেশ, যেখানে ১৩৫ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪৭০ জন।

প্রদেশভিত্তিক হতাহতের পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো

পাঞ্জাব: ১৩৫ জন নিহত, ৪৭০ জন আহত

খাইবার পাখতুনখোয়া: ৪০ জন নিহত, ৬৯ জন আহত

সিন্ধু: ২২ জন নিহত, ৪০ জন আহত

বেলুচিস্তান: ১৬ জন নিহত

আজাদ কাশ্মীর: ১ জন নিহত, ৬ জন আহত

গিলগিট-বালতিস্তান: ৩ জন নিহত

ইসলামাবাদ: ১ জন নিহত

এনডিএমএ আরও জানায়, বর্ষা শুরুর পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ৮০৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। মারা গেছে প্রায় ২০০টি গবাদি পশু।

সম্পত্তির ক্ষয়ক্ষতি অঞ্চলভিত্তিক নিম্নরূপ—

পাঞ্জাব: ১৬৮টি আংশিক ক্ষতিগ্রস্ত, ৭৮টি সম্পূর্ণ ধ্বংস

খাইবার পাখতুনখোয়া (কেপি): ১৪২টি আংশিক ক্ষতিগ্রস্ত

সিন্ধু: ৫৪টি আংশিক, ৩৩টি সম্পূর্ণ ধ্বংস

বেলুচিস্তান: ৫৬টি আংশিক, ৮টি সম্পূর্ণ ধ্বংস

গিলগিট-বালতিস্তান: ৭১টি আংশিক, ৬৬টি সম্পূর্ণ ধ্বংস

আজাদ কাশ্মীর: ৭৫টি আংশিক, ১৭টি সম্পূর্ণ ধ্বংস

ইসলামাবাদ: ৩৫টি আংশিক, ১টি সম্পূর্ণ ধ্বংস

দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থা কাজ করছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সোচ্চারের জরিপ: উচ্চশিক্ষিতদের ৪০% জামায়াত, ৩০% বিএনপিকে ভোট দিতে চান

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভোটারদের রাজনৈতিক ভিন্নতার চিত্র মিলেছে বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে। এতে দেখা যায়, উচ্চশিক্ষিতদের মধ্যে জামায়াতের প্রতি সমর্থন ৪০ শতাংশের, বিএনপির

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

সরকারের ব্যাংক ঋণ ৮৭% আমানত ভিত্তিক, বিনিয়োগ নয়, বেড়েছে ঋণের বোঝা

নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে ২০২২ সালের জুন থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত আমানত বেড়েছে প্রায় ৩ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮৭

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র সক্রিয়: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে অদৃশ্য ফ্যাসিবাদী চক্র ষড়যন্ত্র শুরু

‘গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন’

নিজস্ব প্রতিবেদক: অফিস-আদালতে স্যুট পরে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) তাপমাত্রা কমিয়ে রাখার প্রবণতা থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির

ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বিশেষ বিজ্ঞপ্তিতে যা জানাল অধিদপ্তর

অনলাইন ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন