পাকিস্তানে বর্ষায় মৃত্যু ১৮০ ছাড়াল, একদিনেই প্রাণহানি ৬৩

অনলাইন ডেস্ক: পাকিস্তানে মৌসুমী বৃষ্টিপাতে প্রাণহানি বাড়ছে উদ্বেগজনক হারে। গত ২৪ ঘণ্টায় শুধু পাঞ্জাব প্রদেশেই ভারী বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ জন এবং আহত হয়েছেন প্রায় ৩০০ জন। এ নিয়ে গত জুনের শেষ দিক থেকে এখন পর্যন্ত দেশজুড়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮০ জনে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (NDMA) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড এটি। বুধবার সকাল থেকে পাঞ্জাবজুড়ে টানা ভারী বর্ষণে দেখা দেয় বিপর্যয়কর পরিস্থিতি।

পাঞ্জাবের রাজধানী লাহোরে প্রাণহানি হয়েছে ১৫ জনের, ফয়সালাবাদে ৯ জন এবং ওকারা, সাহিওয়াল ও পাকপত্তনেও প্রাণ গেছে আরও কয়েকজনের। বেশিরভাগ মৃত্যু ঘটেছে দুর্বল নির্মাণ কাঠামোর ঘরবাড়ির ছাদ ধসে।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যমতে, চলমান মৌসুমে শুধু পাঞ্জাবেই নিহত হয়েছেন ১০৩ জন এবং আহত হয়েছেন ৩৯৩ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ১২০টির বেশি বসতবাড়ি এবং মারা গেছে ছয়টি গবাদিপশু।

দেশব্যাপী টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। কিছু এলাকায় ধসে পড়েছে ভবন, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা। বাড়ছে পানির উচ্চতা, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

উত্তরাঞ্চলীয় মংলা শহরের ঝেলম নদীতে পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কায় জারি করা হয়েছে বন্যার উচ্চ সতর্কতা। সতর্কবার্তায় বলা হয়েছে, নদীর আশপাশের ছোট ছোট সব নদীতেও পানি দ্রুত বাড়তে পারে, ফলে পার্শ্ববর্তী জনপদে নতুন করে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে।

দক্ষিণ এশিয়ায় বছরে প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বৃষ্টিপাতই ঘটে এই মৌসুমে—ভারতে জুনের শুরুতে এবং পাকিস্তানে জুনের শেষদিকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। কৃষি, খাদ্য নিরাপত্তা ও লাখো কৃষকের জীবিকা এই বৃষ্টির ওপর নির্ভরশীল হলেও অতিবর্ষণে প্রাণহানিসহ নানাবিধ দুর্যোগ দেখা দেয়।

আবহাওয়া বিশ্লেষকরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার আবহাওয়া ক্রমেই অনিয়ন্ত্রিত হয়ে উঠছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে মৌসুমী বৃষ্টিপাতের ধরনেও পরিবর্তন এসেছে, যার প্রভাব মারাত্মক।

উল্লেখ্য, ২০২২ সালে ভয়াবহ বন্যায় পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল পানির নিচে তলিয়ে যায় এবং প্রাণ হারান অন্তত ১ হাজার ৭০০ জন। বহু অঞ্চল এখনও সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। চলতি বছরের মে মাসেও প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত হন অন্তত ৩২ জন।

সূত্র: রয়টার্স, এএফপি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মির্জাপুরে নির্মাণ কাজের সময় গ্যাসপাইপ ফেটে সরবরাহ বন্ধ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরে মডেল মসজিদ নির্মাণের পাইলিং করার সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ফেটে যাওয়ার দুই দিন পরও তা

ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

নিজস্ব প্রতিবেদক: সাধারণত দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থানে শুটিং হয় হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানের। এরই ধারাবাহিকতায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার শুটিংয়ের জন্য বেছে নেয় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের

গাঁজা নিয়ে ছাত্রদলের নেতাসহ ৪ জনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: ফেনীতে মাদকবিরোধী অভিযানে গাঁজা রাখার দায়ে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাগরসহ চারজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া

৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে

‎পাবনায় স্কুলের ভিতরে আওয়ামী লীগ নেতার তিনতলা  বাড়ি!

পাবনা প্রতিনিধি: দলীয় কার্যালয় বানানোর কথা বলে প্রথমে ছোট্ট একটি টিনের ঘর দিয়ে শুরু করলেও পরে স্কুলের ভিতরেই জোরপূর্বক তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং বাড়ি নির্মাণের অভিযোগ

কুমিল্লায় মা-মেয়ের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মা-মেয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে উপজেলার রামপুর এলাকায় এ মর্মান্তিক