পাকিস্তানে বড় হামলার ছক ভেস্তে দিল সিটিডি, ‘র’-এর ৬ এজেন্ট গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: পাকিস্তানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)–এর হয়ে কাজ করা ছয় সন্দেহভাজন এজেন্টকে গ্রেপ্তার করেছে পাঞ্জাবের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। ‘অপারেশন ইয়ালঘর’ নামে চালানো এক সমন্বিত অভিযানে এসব গ্রেপ্তার হয়। উদ্ধার হয়েছে বিস্ফোরক, আইইডি, গোপন মানচিত্রসহ নাশকতার নানা উপাদান।

বৃহস্পতিবার (২৬ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে অভিযান চালিয়ে এজেন্টদের আটক করে সিটিডি। লাহোরে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (অপারেশনস) শেহজাদা সুলতান বলেন, বাহাওয়ালনগর থেকে গ্রেপ্তার আসলাম ও আকবর আলী বিএসএফ-এর কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করছিলেন। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন ভারতের গোয়েন্দা কর্মকর্তা মেজর রবীন্দ্র রাঠোর ও ইন্সপেক্টর সিং।

সিটিডির দাবি, গ্রেপ্তারকৃতরা বাহাওয়ালপুরের একটি মসজিদ ও রেলস্টেশনে হামলার পরিকল্পনা করছিল। অভিযানে তাদের কাছ থেকে বিস্ফোরক, ডেটোনেটর, সেফটি ফিউজ, আইইডি এবং গোপন মানচিত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা হামলার নির্দেশ পাওয়ার কথা স্বীকার করেছে।

অভিযানে আরও তিনজন—আজম ওরফে জাজি, মঞ্জুর ওরফে ক্বারী (দুজনই বাহাওয়ালনগরের বাসিন্দা) এবং পাকপত্তনের আমজাদকে টোবা টেক সিং থেকে গ্রেপ্তার করা হয়। দুবাই থেকে অর্থায়নের অভিযোগে বাহাওয়ালপুরে আটক করা হয় জুলফিকার নামে আরেকজনকে।

সিটিডির দাবি, অভিযুক্তদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের অডিও কথোপকথনও উদ্ধার করা হয়েছে, যেখানে টার্গেট কিলিং এবং সংবেদনশীল স্থানে হামলার বিষয়ে আলোচনা রয়েছে।

এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লে. জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, “গত দুই দশক ধরে ভারত রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদে জড়িত।” বেলুচিস্তানের খুজদারে স্কুলবাসে হামলার উদাহরণ টেনে তিনি দাবি করেন, এসব ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা রয়েছে।

সিটিডির কর্মকর্তারা জানান, দেশকে অস্থিতিশীল করতে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে নিরাপত্তা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক রয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগের তিন নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ২’ এর আওতায় গত ২৪ ঘণ্টায় পৌর আওয়ামী লীগের

সহজ হচ্ছে পাসপোর্ট, নতুনদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে পাসপোর্ট নিয়ে হয়রানির অবসান ঘটাতে সুপারিশ করতে যাচ্ছে কমিটি। পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচিতি ও তথ্য যাচাই প্রতিবেদন)।

সিরাজগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাতৃত্বকালীন ভাতার কার্ড ও টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মো. হযরত আলী নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। হযরত আলী সদর

সেবার ব্রত নিয়ে যাত্রা শুরু: ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে কয়েলগাঁতীতে হাজী সামাজিক উন্নয়ন সংস্থার আত্মপ্রকাশ

লুৎফর রহমান: সিরাজগঞ্জের কয়েলগাঁতী গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ‘হাজী সামাজিক উন্নয়ন সংস্থা’। সোমবার (২৫ আগস্ট) সকালে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ে এক

ঢাকা-বরিশাল মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মশালমিছিল

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে বিক্ষোভ ও ঝটিকা মশালমিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় এ ঘটনা